
Food Recipe: আলুর পরোটা খেতে কে না ভালোবাসেন। কিন্তু অনেকের হয়তো লুচি পরোটা করার সময় আটা মাখতে গিয়ে সমস্যা হয় হয়তো বা সেটা শক্ত হয়ে যায় বা বেলার সময় কখনো মানচিত্র করে ফেলেন অথবা কখনো পুর ভরা অবস্থায় বেলতে গিয়ে কোনোভাবে সেটা এক সাইডে চলে গিয়ে বেরিয়ে পড়ে। আমরা অনেকেই এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকি। কারণ ঠিকঠাক সঠিক পরিমাপ মতো আলুর পরোটার মশলা না দিলে এই পরোটা নরম তো হবেই না। বরং হয়ে যাবে খুব শক্ত।
পুর ভরা পরোটা বাড়িতে অনেকেই খেতে চান বা খেতে ভালোবাসেন। ছোট বাচ্চারা থেকে শুরু করে অনেকেই আলুর পরোটা খেতে ভালোবাসেন। বাড়িতে মাঝেমধ্যেই আলুর পরোটা করেন। গরম অবস্থায় সেই পরোটা গুলি যদিও নরম থাকে। কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হলে পরোটা গুলি শক্ত হয়ে যায়। এবার আপনি বুঝতে পারেন না শক্ত হচ্ছে কি কারণে।
আসলে এই পরোটা তৈরি করার জন্য সব কিছুরই সঠিক পরিমাপ একান্তই প্রয়োজন। পরিমাপের হলে পরে আলুর পরোটা শক্ত হতে সময় নেবে না। তাহলে এবার জেনে নিন কি কি করলে এবং ঠিক পরিমাণ মতো কি কি দিলে আপনার তৈরি করা আলুর পরোটা টি হবে নরম। রইল তার রেসিপি। আলুর পরোটা বানাতে উপকরণ লাগছে:
* আলু ২৫০ গ্রাম (সেদ্ধ করা)
* কুচোনো ধনেপাতা
* কুচোনো কাঁচালঙ্কা ২ টি
* মিহি করে কুচোনো পেঁয়াজ ১টি
* নুন স্বাদমতো
* জিরে ২ চা চামচ
* ধনেগুঁড়ো ১২ চা চামচ
* আমচুর ১ চা চামচ
* ঘি ১ টেবিল চামচ
* গোলমরিচ চা চামচ
* ময়দা ৪৫০ গ্রাম
* নুন
* ঘি / তেল ৪ টেবিল চামচ
প্রণালী: প্রথমে ময়দার সঙ্গে নুন ভালোভাবে মিশিয়ে নিন। এরপর তাতে পরিমাণ মতো জল দিয়ে ময়দা মেখে ১০ মিনিটের জন্য রেখে দিন। এরপর অপর একটি পাত্রে আলু গুলোকে সিদ্ধ করে নিন।
পাশাপাশি একটি কড়াইতে কি অথবা তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজুগুলো বাদামি করে ভেজে নিন। তারপর সিদ্ধ করা আলুর মধ্যে অন্যান্য সমস্ত মশলাগুলো দিয়ে পিঁয়াজ সমেত আলুটি ভালোভাবে নাড়াচাড়া করুন।
এবার মেখে রাখা ময়দার থেকে লেচি কেটে বল করে নিন। এবার লেচির ওপরে এক চামচ মশলা দেওয়া আলুর পুর দিন। তারপর আরেকটি লেচি পুরের ওপর দিয়ে ভালোভাবে মুড়ে দিন। এরপর রুটির আকারে সেগুলোকে বেলে নিন। তারপর ঘি অথবা তেলে হালকা আঁচে ভালোভাবে ভাজলেই তৈরি হয়ে যাবে নরম আলুর পরোটা । এবার আপনি এই আলুর পরোটা গুলি গরম গরম আচার দিয়ে অথবা দই বা রায়তা দিয়ে পরিবেশন করতে পারেন।
বি: দ্র: (অনেকে নিরামিষে পেঁয়াজ দিতে চান না সেক্ষেত্রে যদি নিরামিষের দিন আলুর পরোটা খেতে চান তাহলে পেঁয়াজ কুচি ছাড়াও আপনি করতে পারেন)
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.