Puja Special Recipe: পূজোয় এবার রাঁধুন ঠাকুরবাড়ির স্টাইলের স্পেশাল শুক্তো! এক অন্য স্বাদের রহস্য

Published : Sep 22, 2025, 11:27 AM IST
thakurbari style shukto

সংক্ষিপ্ত

অনেকেই শুক্তো খেতে ভালোবাসেন বিশেষ করে গরমকালে শরীর ঠান্ডা রাখে। এই প্রতিবেদনে ঠাকুরবাড়ি স্টাইলের এক বিশেষ শুক্তো বানানোর উপকরণ ও প্রণালী বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই রেসিপি অনুসরণ করে আপনি সহজেই বাড়িতে এই ঐতিহ্যবাহী পদটি তৈরি করতে পারবেন।

শুক্তো খেতে অনেকেই পছন্দ করেন ।বাঙালির কোন আচার অনুষ্ঠানে প্রথম পাতে শুক্তো থাকবে না এমনটা হয় না।

গরম ভাতের সঙ্গে শুক্তো পেলে অনেকেই এক হাতা ভাত বেশি খেয়েই ফেলেন। আবার এই পদটি খাওয়া শরীরের পক্ষে ভালো। কারণ গরম কালে শুক্তো শরীর এবং পেট ঠান্ডা করে। আর তাছাড়া এই রান্নায় নানান ধরনের সবজিও দেওয়া হয়।

তবে আজ একেবারে নতুনভাবে ঠাকুরবাড়ি স্টাইলের শুক্তো বাড়িতে বানিয়ে দেখুন। যদি এক থালা গরম গরম ভাত চেটেপুটে না খান তাহলে বলবেন। আসুন দেখে নিই রেসিপিটি:

ঠাকুর বাড়ির স্পেশাল শুক্তো বানানোর উপকরণ:

* ১টি কাঁচকলা

* ৪-৫টি সজনে ডাঁটা

* ২টি পেঁপে

* ১০টি বড়ি

* ২ টেবিল চামচ সর্ষের তেল

* ১ চা-চামচ গোটা সর্ষে

* ১ টেবিল চামচ পাঁচফোড়ন

* ১টি তেজপাতা

* ২টি শুকনো লঙ্কা

* অর্ধেক চা-চামচ হলুদগুঁড়ো

* পরিমাণমতো নুন এবং চিনি

* অর্ধেক কাপ জল

* ২ কাপ দুধ

* ১ চা চামচ আদা বাটা

* ১ টেবিল চামচ পোস্ত বাটা বা সর্ষে বাটা

প্রণালী:

প্রথমে সবজিগুলিকে লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে নিন। এরপর কড়াইতে তেল গরম করে নিন‌। তারপর তাতে সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া শুরু করুন। তারপর সবজিগুলির মধ্যে পরিমাণ মতন নুন হলুদ মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর পরিমাণমতো জল দিয়ে দিন। কম আঁচে ফুটতে দিন ৫ থেকে ৬ মিনিট। এরপর অন্য একটি কড়াইতে শুকনো খোলায় রাঁধুনি ভেজে হামাল দিস্তা দিয়ে গুঁড়ো করে নিন। একইভাবে বড়ি গুলিকে ভেজে তুলে রাখুন। তারপর কড়াইতে তেল গরম করে ফোরন দিয়ে ভাজা বড়ি ও বাটা মশলা দিয়ে কিছুক্ষণ নাড়া চাড়া করুন। এরপর তাতে সবজিগুলো মিশিয়ে দুধ ও ঘি দিন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ‘ঠাকুরবাড়ি স্পেশাল শুক্তো’।

PREV

Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Puti Maachr Recipe: সাধারণ পুঁটি মাছও হবে সুস্বাদু যদি বানিয়ে খান পুঁটি মাছের তেল ঝাল, রইলো তার রেসিপি
এই খাবারগুলি খেলে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব, দেখে নিন তালিকা