বর্ষায় জমিয়ে ইলিশ খাচ্ছেন! ভালো থাকবে হার্ট, জেনে নিন ইলিশ খাওয়ার উপকারিতা

Published : Jul 07, 2019, 07:07 PM IST
বর্ষায় জমিয়ে ইলিশ খাচ্ছেন! ভালো থাকবে হার্ট, জেনে নিন ইলিশ খাওয়ার উপকারিতা

সংক্ষিপ্ত

ইলিশ খান মন খুলে শরীরের নানা সমস্যার সাধানে ইলিশের জুড়ি মেলাভার হার্ট ভালো থাকে ইলিশ খেলে ত্বকের যত্নও নিন ইলিশ পাতে নিয়ে

ইলিশ মাছ অধিকাংশ মানুষেরই খুব প্রিয়। সারা বছর তো চলেছেই, বিশেষ করে বর্ষার সময় গরম ভাতে ইলিশের তেল, ভাজা ইলিশ, ইলিশের পাতুরী, কচুশাক ইলিশের জুরি মেলা ভার। কিন্তু অনেকেই আবার বলে থাকেন বেশি ইলিশ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কিন্তু এটা ধ্রুব সত্যি ইলিশ খেলে হার্ট ভালো থাকে, এবং এই সংক্রান্ত কোনও সমস্যা হওয়ার সম্ভাবনাও অনেকাংশে কমে যায়।
ইলিশ খেলে কী কী উপকারিতা পাওয়া যাবে তা জেনে রাখুনঃ
১. ইলিশ হল সমুদ্রের মাছ। তাই ইলিশের গায়ে চর্বির পরিমাণও অনেক কম থাকে। তাই ইলিশ থেকে হার্টে চর্বি জমার সম্ভাবনাও অনেক কম থাকে।
২. ইলিশ রক্তনালি ভালো রাখতে সাহায্য করে থাকে। তাই রক্ত চলাচলও ভালো হয়। শরীরে যদি রক্তসঞ্চালন ভালো হয় তবে তা থেকে শরীর অনেক ভালো থাকে।
৩. ইলিশ থেকে শরীরের নরম হাড় শক্ত হয়, হাতের স্বাস্থ্যের পক্ষে ভালো। হাড় মজবুত রাখে এবং ক্ষয়ও কম হয়।
৪. ইলিশ খেলে চোখ ভালো থাকে। এতে ভিটামিন এ থাকার ফলে চোখের দৃষ্টি ঠিক রাখতে ইলিশের জুরি মেলা ভার।
৫. শ্বাসনালিতে কোনও সমস্যা থাকলে তার উপকার মেলে। থাইরয়েড গ্রন্থিরও যত্ন নেয় ইলিশ মাছ। তাই ইলিশ খেলে শরীরের নানা সমস্যা থেকে অনেকখানি সুরক্ষিত থাকা যায়।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

ফ্ল্যাক্স সিডের এই পাঁচটি আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা জেনে নিন
মানসিক স্বাস্থ্য ভাল রাখবে এই ৬টি খাবার