রাতে নাক ডাকা শুধু বিরক্তির কারণ নয়, এটি স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ হতে পারে। স্লিপ অ্যাপনিয়া ঘুমের মধ্যে শ্বাস-প্রশ্বাস বন্ধ করে দেয়, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
হৃদরোগ, ডায়াবেটিস, হাইপারটেনশন নিয়ে এখনকার দিনে সচেতনতার প্রচার অনেক বেশি। সেই সঙ্গে রয়েছে ওজন বেড়ে যাওয়ার সমস্যা।
510
বড় বড় রোগগুলো নিয়ে চর্চা করতে গিয়ে স্লিপ অ্যাপনিয়ার সমস্যা অনেক পিঠনে চলে যায়। অথচ ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের অন্যতম কারণ হল স্লিপ অ্যাপনিয়া।
610
স্লিপ অ্যাপনিয়া হলে ঘুমের মধ্যে দমবন্ধ হয়ে আসে। শ্বাসের গতি অনিয়মিত হয়ে যায়। শ্বাস নিতে ও ছাড়তে সমস্যা হয়। কখনও আচমকা দমবন্ধ হয়ে মৃত্যু হতে পারে।
710
জীবনযুদ্ধ যত কঠিন হচ্ছে, ততই নানান রোগ দেখা দিচ্ছে আমাদের শরীরে। এমন কারণেই শরীরে থাবা বসাচ্ছে স্লিপ অ্যাপনিয়া।
810
শরীরে অক্সিজেনের ঘাটতির অন্যতম কারণ স্লিপ অ্যাপনিয়া। ঘুমের মধ্যে হঠাৎ শ্বাসনালী বন্ধ হয়ে আসে এমন রোগ হলে।
910
বিশেষজ্ঞের মতে, ৩২ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে হতে পারে স্লিপ অ্যাপনিয়া। মহিলাদের ক্ষেত্রে প্রি মেনোপজের সময় থেকে এই সমস্যা হতে পারে।
1010
৫০ পেরোলেই পুরুষ ও মহিলাদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সমান হতে পার। অতিরিক্ত ওজন বা ওবিসিটি থাকলে ৩০ বছরের আগেও হতে পারে এই রোগ।
Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News