Ranaghat : SIR হিয়ারিং-এ এসে কী অবস্থা হল রানাঘাটে! কী প্রতিক্রিয়া? তুঙ্গে রাজনীতি

Ranaghat : SIR হিয়ারিং-এ এসে কী অবস্থা হল রানাঘাটে! কী প্রতিক্রিয়া? তুঙ্গে রাজনীতি

Published : Dec 27, 2025, 07:13 PM IST

SIR Hearing Ranaghat : SIR হেয়ারিং ঘিরে উত্তপ্ত নদীয়ার রাজনীতি। তৃণমূলের হয়রানির অভিযোগ বনাম বিজেপির নিরাপত্তার দাবি। শান্তিপুর ও রানাঘাটে ভোটারদের দীর্ঘ লাইন ও প্রশাসনিক তৎপরতা নিয়ে দেখুন বিস্তারিত।

SIR Hearing Ranaghat : ২৭ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটারদের তথ্য যাচাই বা হেয়ারিং প্রক্রিয়া। নদীয়ার শান্তিপুর ও রানাঘাট উত্তর-পশ্চিম সহ একাধিক বিধানসভা এলাকায় প্রথম দিন থেকেই এই কর্মসূচিকে ঘিরে প্রশাসনিক তৎপরতা ও রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা গেছে।

প্রশাসনিক সূত্রে খবর, শান্তিপুর বিধানসভার ২৬৫টি বুথের প্রায় ২৫০০ থেকে ৩০০০ ভোটারের শুনানি হবে। এই কাজ তদারকির জন্য ১৩ জন অবজারভার নিয়োগ করা হয়েছে। আজকের পর ২৯ ও ৩০ ডিসেম্বর এবং আগামী জানুয়ারি মাসের ২, ৩, ৫, ১৩ ও ১৭ তারিখে পর্যায়ক্রমে এই হেয়ারিং চলবে। অন্যদিকে, রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার ভোটারদের এসডিও (SDO)-র মাধ্যমে নোটিশ পাঠানো হলেও শুনানি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে স্থানীয় বিডিও (BDO) অফিসে।

শীতের সকালে নাগরিকত্বের প্রমাণ দিতে সংশ্লিষ্ট দফতরগুলিতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বয়স্ক, মহিলা, এমনকি শিশু ও শারীরিক প্রতিবন্ধীদেরও। দীর্ঘ সময় অপেক্ষা করার ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও ক্লান্তির সৃষ্টি হয়েছে। অনেকেরই অভিযোগ, নথিপত্র যাচাইয়ের এই প্রক্রিয়ায় সঠিক ব্যবস্থাপনার অভাবে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে।

22:27Healthy School Tiffin Tips | বাচ্চার টিফিনে এই ভুল খাবার একদম নয়! সতর্ক করলেন পুষ্টিবিদ
23:37Diet Tips Bangla | ওজন কমছে না কেন? ওবেসিটি বাড়ছে কেন? ডায়াটেশিয়ান জানালেন আসল কারণ
21:28Health Tips: সর্দি-কাশি, জ্বর থেকে বাঁচতে বর্ষার আগে কী করবেন? | Monsoon | Vira Fever | Cough
19:27Daily Fiber Intake: ফাইবার, বন্ধু না শত্রু? প্রতিদিন কতটা খাওয়া উচিত জানেন? | Bangla Health Tips
18:28GYM করেও ওজন কমছে না? ভুলটা কোথায়? এবার এই ডায়েটেই কমবে ওজন! | Summer Weight Gain Problem | Diet
22:47Summer Health Tips | মে মাসের তীব্র গরমে ত্বক ও চুলের জেল্লা ধরে রাখার ম্যাজিক উপায়!
19:27গরমে হিটস্ট্রোক ও ভাইরাল ফিভার থেকে বাঁচার উপায় কী? | Bangla Health Tips | Dietitian Advice
15:49৪০ বছর বয়সেও ত্বক থাকবে ১৮-র মত! জানুন কোলাজেনের জাদু | What is Collagen | Asianet News Bangla
16:54গরমের শুরুতেই চাঙ্গা থাকুক শরীর, কী খাবেন কতটা খাবেন রইলো টিপস | Weather Change | health tips Bangla
19:20Cholesterol: কোলেস্টরল নিয়ে চিন্তিত? এই একটি অভ্যাস বদলে দেবে আপনার জীবন! দেখুন
Read more