
Daily Fiber Intake: ফাইবার, বন্ধু না শত্রু? প্রতিদিন কতটা খাওয়া উচিত জানেন?
Bengali Health Tips: ফাইবার বা খাদ্যআঁশ হজমশক্তি উন্নত করা, কোষ্ঠকাঠিন্য দূর করা, ওজন নিয়ন্ত্রণ এবং হৃদ্রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে অনেকেই দ্রুত ওজন কমানো বা স্বাস্থ্য সচেতনতার কারণে প্রয়োজনের তুলনায় বেশি ফাইবার গ্রহণ করেন। অতিরিক্ত ফাইবার খেলে পেট ফাঁপা, গ্যাস, পেটব্যথা, ডায়রিয়া, এমনকি শরীরে কিছু গুরুত্বপূর্ণ খনিজের শোষণেও সমস্যা হতে পারে। তাই ফাইবার কতটা প্রয়োজন, সেই বিষয়ে বিস্তারিত জানতেই আজকের বিশেষ আলোচনা