Popcorn Lungs: 'পপকর্ন লাংস' কী? তরুণ প্রজন্মের মধ্যে কেন বাড়ছে এই রোগ?

Published : May 20, 2025, 05:41 PM ISTUpdated : May 20, 2025, 05:45 PM IST
lungs

সংক্ষিপ্ত

Lungs Health: নিজেকে ও প্রিয়জনদের সুরক্ষিত রাখতে ধূমপান (Smoking) ও ভ্যাপিং থেকে বিরত থাকুন। না হলে ভবিষ্যতে বড় ধরনের শারীরিক সমস্যা হতে পারে। যে কোনও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Popcorn Lungs a Chronic Disease: বর্তমান সময়ে তরুণ প্রজন্মের মধ্যে সিগারেট বা ভ্যাপিংয়ের নেশার প্রবণতা যেভাবে বাড়ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। চিকিৎসকদের কথায়, অনবরত ধূমপানের অভ্যাস এক মারাত্মক বিরল রোগের ঝুঁকি বাড়ায় শরীরে। 'পপকর্ন লাংস' বলে একে। এই নামটির উৎপত্তি আমেরিকার এক পপকর্ন ফ্যাক্টরি থেকে, যেখানে ‘ডায়াসেটাইল’ নামক রাসায়নিকের সংস্পর্শে এসে একাধিক কর্মী এই রোগে আক্রান্ত হয়েছিলেন। সিগারেট ও ভ্যাপিং লিকুইডে ডায়াসেটাইল নামের এক রাসায়নিক পদার্থ থাকে, যা সরাসরি ফুসফুসে প্রবেশ করে এবং সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতি করতে থাকে ব্রঙ্কিওলস অংশটিকে। ফুসফুসের অতি সূক্ষ্ম বায়ুপ্রবাহ পথগুলি (bronchioles) ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এর ফলে শ্বাসপ্রশ্বাসে সমস্যা, কাশি, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। বাজারে প্রচলিত সিগারেটের থেকেও ই-সিগারেট ও ভ্যাপিং ডিভাইসে এই রাসায়নিক উপাদান অনেক বেশি থাকে, যা আরও ক্ষতিকর হতে পারে।

উপসর্গসমূহ

  • এমন কাশি হবে যা সহজে সারবে না এবং সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে দীর্ঘস্থায়ী হতে পারে। 
  • হাঁটা বা হালকা কাজ করার সময় শ্বাস নিতে কষ্ট হবে। 
  • বুকের ভেতরে চাপ অনুভব হতে পারে বা অস্বস্তি দেখা দিতে পারে। 
  • অনেক সময় এই রোগের উপসর্গ অ্যাজমার মতো মনে হতে পারে। 
  • ফুসফুস সঙ্কুচিত হতে থাকার কারণে শ্বাস নেওয়ার সময় সাঁ সাঁ শব্দ হতে পারে। 
  • কাজ করতে বা চলাফেরায় অসুবিধা হওয়া।

প্রতিরোধের উপায়

বিশেষজ্ঞদের মতে, 'পপকর্ন লাংস একবার হলে তা পুরোপুরি নিরাময়যোগ্য নয়। কিন্তু ধূমপান বন্ধ করে ওষুধ এবং সঠিক চিকিৎসায় রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।' তবে উপসর্গ কমানোর ও ফুসফুসের কার্যকারিতা বজায় রাখার জন্য কিছু ওষুধ ও অক্সিজেন থেরাপি ব্যবহার করা হয়। তাই আপনি যদি অ্যাক্টিভ বা প্যাসিভ স্মোকার হয়ে থাকেন, তবে যে কোনও শ্বাসজনিত সমস্যা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Universal Artificial Blood: এবার সব রক্তের গ্রুপের জন্য একটাই রক্ত! সর্বজনীন কৃত্রিম রক্তে চিকিৎসায় বিপ্লব
কমে যাবে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি! অবশ্যই এই কয়েকটি কাজ করুন, জেনে নিন