
গরমকালে হজমশক্তি বাড়ানোর উপায়: গরমের দিনে পেটের সমস্যা বেশি হয়। তেল-মশলা বা ময়দার খাবার খেলে গ্যাস, বদহজম, বা অ্যাসিডিটি হতে পারে। গরমে শরীরের তাপমাত্রা বাড়লে পেটের ওপর প্রভাব পড়ে। শরীর ঠান্ডা রাখতে রক্ত ত্বকের দিকে যায়, ফলে পেটে রক্ত কম পৌঁছায়, হজমে সমস্যা হয়। চলুন, জেনে নেই গরমে কীভাবে হজমশক্তি বাড়াবেন।
হালকা ও সহজে হজম হয় এমন খাবার খান
পর্যাপ্ত জল পান করুন
তাড়াহুড়ো করে খাবেন না ও বেশি খাওয়া এড়িয়ে চলুন
প্রোবায়োটিক গ্রহণ করুন
গরমকালে যা এড়িয়ে চলবেন:
খুব ঠান্ডা জল বা আইসক্রিম
হজম তন্ত্রে সমস্যা হতে পারে, গ্যাস ও বদহজম হতে পারে।
কার্বোনেটেড ও প্যাকেটজাত পানীয়
এগুলো শুধু ডিহাইড্রেশন বাড়ায় ও পেটের ক্ষতি করে।
বাসি ও রাস্তার খাবার
গরমকালে ব্যাকটেরিয়া দ্রুত বাড়ে, ফলে ফুড পয়জনিং ও ডায়রিয়া হতে পারে।
Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News