
রূপচর্চায় গোলাপ জল কতটা গুরুত্বপূর্ণ তা প্রত্যেকেই জানে। রূপচর্চার পাশাপাশি চুলের যত্নেও জুড়ি মেলা ভার গোলাপ জলের। এটি চুলের পিএইচ ব্যালেন্স বজায় রাখে। ক্ষতি হয়ে যাওয়া চুলের জন্যও ভীষণ উপকারী এই গোলাপ জল। সঠিক পদ্ধতিতে গোলপ জল প্রয়োগ করলে ভাল ফল পাওয়া যায়। তাহলে জেনে নেওয়া যাক চুলের যত্নে কতটা উপকারী গোলাপ জল।
আরও পড়ুন-এই রাশির জাতকরা ভুল করেও কালো সুতো পরবেন না, তাহলেই বড় বিপদ...
গোলাপ জলের হেয়ার মাস্ক
শুষ্ক ও রুক্ষ চুলের জন্য হেয়ার মাস্ক খুবই উপকারী। ২ চামচ গোলাপ জল এবং কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মাথার স্ক্যাল্পে লাগিয়ে ভাল করে ম্যাসাজ করে নিন। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিন।
খুশকি প্রতিরোধে
শীতকালে বেশি পরিমাণে খুশকি হয়। বিভিন্ন কারণে খুশকি হতে পারে। অতিরিক্ত তৈলাক্ত বা শুষ্ক হওয়ার কারণে মাথায় খুশকি হতে পারে। এই খুশকির চিকিৎসায় গোলাপ জল উপকারী। গোলাপ জলের মধ্যে লেবুর রস মিশিয়ে মাথার স্ক্যাল্পে দিয়ে ৩০ মিনিট রেখে ঠান্ডা জলে চুল ধুয়ে নিন।
আরও পড়ুন-মাইগ্রেন থেকে গাঁটের ব্যথা, ম্যাজিকের মতো কাজ করে জোয়ান...
সূর্যের হাত থেকে চুলকে বাঁচাতে
সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে শুধু যে ত্বকের ক্ষতি হয় তা কিন্তু নয়, বরং চুলের ক্ষতিও হয়। সূর্যের ক্ষতিকারক রশ্মি চুলের মারাত্মক ক্ষতি করে। ১ টেবিল চামচ জোজোবা অয়েলের সঙ্গে গোলাপ জল মিশিয়ে নিয়ে ভিটামিন ক্যাপসুল মিশিয়ে নিন। তারপর ভালভাবে স্ক্যাল্পে মেখে নিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ভাল ফল পেতে সপ্তাহে ২ বার ব্যবহার করুন।
পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পেতে
পাকা চুলের সমস্যায় ছোট থেকে বড় সকলেই নাজেহাল। পাকা চুলের সমস্যা থেকে রেহাই পেতে গোলাপ জল উপকারী। ২ টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে নিয়ে চুলে মেখে নিন। ১ ঘন্টা রেখে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News