- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Lemon Capital Of India: ভারতের লেবুর রাজধানী কোনটি জানেন? এখানকার লেবু বিশ্ববিখ্যাত!
Lemon Capital Of India: ভারতের লেবুর রাজধানী কোনটি জানেন? এখানকার লেবু বিশ্ববিখ্যাত!
আমাদের সবার রান্নাঘরেই লেবু থাকে। কিন্তু আপনি কি জানেন, ভারতেই রয়েছে লেবুর এক বিশেষ রাজধানী? এখানকার মতো এত লেবু দেশের আর কোথাও ফলে না। বিদেশিদের কাছেও এই লেবুর দারুণ কদর।

বিদেশিদের কাছেও এই লেবুর দারুণ কদর
আমাদের সবার রান্নাঘরেই লেবু থাকে। কিন্তু আপনি কি জানেন, ভারতেই রয়েছে লেবুর এক বিশেষ রাজধানী? এখানকার মতো এত লেবু দেশের আর কোথাও ফলে না। বিদেশিদের কাছেও এই লেবুর দারুণ কদর।

বিশ্ববিখ্যাত এই লেবু
রোজকার রান্নায় আমরা লেবু ব্যবহার করি। শরবত থেকে শুরু করে নানা খাবারে স্বাদ বাড়াতে লেবুর জুড়ি মেলা ভার। কিন্তু এই ছোট্ট লেবুর পিছনেও যে একটা শহরের ইতিহাস লুকিয়ে আছে, তা কি জানতেন? ভারতের লেবুর রাজধানী ঠিক কোথায়? এখানকার লেবুর বিশেষত্বই বা কী? চলুন জেনে নিই।
ল্যান্ড অফ লেমনস
কর্ণাটক রাজ্যে ভারতের সবচেয়ে বেশি লেবু চাষ হয়। কর্ণাটকের বিজয়পুরা জেলার ইন্ডি (Indi) এলাকাটি 'ল্যান্ড অফ লেমনস' নামে বিশ্বজুড়ে পরিচিত। এখানে বিশেষ এক ধরনের 'কাগজি লেবু' ফলে, যাকে 'ইন্ডি লাইম' বলা হয়।
কর্ণাটকে এই লেবুর চাষ শুরু হয়
১৯০০ সালের গোড়ার দিক থেকেই উত্তর কর্ণাটকের ইন্ডি ও সিন্দগি তালুকে এই লেবুর চাষ শুরু হয়। আইসিএআর (ICAR)-এর রিপোর্ট বলছে, কর্ণাটকের মোট লেবু উৎপাদনের প্রায় ৫৮ শতাংশই আসে এই বিজয়পুরা জেলা থেকে।
ইন্ডি লেবুর বিশেষত্ব কী?
এক শতাব্দীরও বেশি সময় ধরে এখানকার মানুষ এই লেবু চাষের ওপর নির্ভর করে বেঁচে আছেন। সাধারণ লেবুর চেয়ে ইন্ডি এলাকার কাগজি লেবু একদম আলাদা।
খোসা কাগজের মতো পাতলা
এর খোসা কাগজের মতো পাতলা হয়। আকারে বড় এই লেবুতে রসের পরিমাণও থাকে অনেক বেশি।
দারুণ গন্ধ আর প্রচুর ভিটামিন সি
দারুণ গন্ধ আর প্রচুর ভিটামিন সি থাকায় আচার, কোল্ড ড্রিঙ্কস ও জুস তৈরিতে এর ব্যাপক চাহিদা রয়েছে। ২০২৩ সালে এই ইন্ডি লেবু জিআই (GI) ট্যাগ পেয়েছে।
বিদেশে লেবু রফতানি করা হয়
বিজয়পুরা জেলার বিশেষ আবহাওয়া ও মাটির গুণেই এই লেবু এত সুস্বাদু হয়। বর্তমানে এখান থেকেই সংযুক্ত আরব আমিরশাহি, ওমান এবং ব্রিটেনের মতো দেশে লেবু রফতানি করা হয়।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

