International Yoga Day 2022: জেনে নিন কবে শুরু হয়েছিল আন্তর্জাতিক যোগদিবস, রইল দিনটির মাহাত্ম্য

Published : Jun 21, 2022, 07:52 AM IST
International Yoga Day 2022: জেনে নিন কবে শুরু হয়েছিল আন্তর্জাতিক যোগদিবস, রইল দিনটির মাহাত্ম্য

সংক্ষিপ্ত

ইতিহাসের পাতা ঘাঁটল যোগাসনের হদিশ মেলে। প্রতি বছর ২১ জুনে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। ২০১৫ সাল থেকে পালিত হচ্ছে এই দিনটি। জানা যায়, ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তাব পেশ করেন নরেন্দ্র মোদী। তাঁর প্রস্তাব ১৭৭টি দেশ সমর্থন করেছিল। 

পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগদিবস। বেশ কিছুদিন আগেই খবরে এসেছে, আজ ১৫ হাজার মানুষের সঙ্গে যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রতি বছরই তিনি যোগ দিবসের অনুষ্ঠানে হাজার হাজার মানুষের সঙ্গে বসে যোগাভ্যাস করে থাকে। এবারও তার অন্যথা হল না।  কর্ণটকের মাইসোর প্রাসাদের মাঠে অনুষ্ঠিত হল যোগাদিবস। যোগাভ্যাস যে প্রতিটি মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা স্মরণ করাতেই প্রতি বছর এই অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
জানা যায়, যোগের উৎপত্তি হাজার হাজার বছর আগে। বেদ অনুসারে, ভগবান শিব ছিলেন প্রথম যোগী। তিনি যোগ সম্পর্কে তাঁর জ্ঞান সপ্ত ঋষিদের কাছে স্থানান্তরিত করেন। এই ভাবে ধীরে ধীরে তা বিশ্ব ব্রক্ষ্মান্ডে ছড়িয়ে পড়ে। ইতিহাসের পাতা ঘাঁটল যোগাসনের হদিশ মেলে। প্রতি বছর ২১ জুনে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। ২০১৫ সাল থেকে পালিত হচ্ছে এই দিনটি। জানা যায়, ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তাব পেশ করেন নরেন্দ্র মোদী। তাঁর প্রস্তাব ১৭৭টি দেশ সমর্থন করেছিল। 

তারপরের বছর থেকে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। প্রতি বছর এই বিশেষ দিনের একটি থিম থাকে। অষ্টম আন্তর্জাতিক যোগ দিবসের থিম হল, মানবতার জন্য যোগ। প্রতিবছর এই থিম নানান পর্যালোচনার পর গ্রহণ করা হয়। এর পর প্রধানমন্ত্রী তা ঘোষণা করেন। গত বছরের থিম ছিল সুস্থতার জন্য যোগা। 

২০১৫ সালে প্রথম যোগ দিবস পালিত হয়েছিল নয়া দিল্লিতে। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।  ৮৪টি দেশের প্রায় ৩৫৯৮৫ জন মানুষ। অংশ নিয়েছিলেন এই অনুষ্ঠানে। ৩৫ মিনিট ধরে মোট ২১টি যোগাসন করা হয়েছিল সে বছর। এভাবে প্রতি বছরউ পালিত হচ্ছে যোগা দিবস। 

এদিকে অল্প বয়সেই ডায়াবেটিস, প্রেসার, হার্টের রোগ থেকে নানান রোগ শরীরে বাসা বাঁধছে। এর থেকে মুক্তি পেতে নিয়মিত যোগা করার পরিমর্শ নিয়ে থাকেন অনেকে। তেমনই ওজন কমাতে চাইলে নিয়মিত যোগা করতে পারেন। সুস্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি ত্বক ও চুল ভালো থাকে যোগাসনের গুণে। সে কারণে যোগাকে শারীরিক ও মানসিক ব্যায়াম ও আধ্যাত্মিক অনুশীলন। বর্তমানে একাধিক রোগের কারণ হল স্ট্রেস। এই স্ট্রেসের থেকে মুক্তি পেতেও রোজ ১৫ মিনিট যোগা করুন। এতে সুস্থ থাকবেন। 

আরও পড়ুন- International Day of Yoga 2022: আপনার রাশিচক্র অনুসারে সঠিক যোগব্যায়ামটি বেছে নিন

আরও পড়ুন- 'একজনকেও ছেড়ে থাকতে পারব না', দুই মহিলাকে একসঙ্গে বিয়ে করে জানালেন নতুন বর

আরও পড়ুন- ঘি খেলে কি হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে? জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

Chocolate Day Wishes in Bengali: ‘চকোলেট ডে’-তে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড, স্বামী-স্ত্রীকে পাঠান বিশেষ মেসেজ ও কোটস
Valentine's Day Gift: ভ্যালেন্টাইন্সের সেরা সারপ্রাইজ হতে পারে Galaxy S24 FE! জেনে নিন দাম-সহ সেরা অফারগুলি