বাইক স্টার্ট না হওয়ায় গায়ের জোরে কিক যুবতীর, তারপর কী ঘটল দেখুন

Published : Mar 31, 2022, 04:29 PM IST
বাইক স্টার্ট না হওয়ায় গায়ের জোরে কিক যুবতীর, তারপর কী ঘটল দেখুন

সংক্ষিপ্ত

প্রতিদিনই মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়। আর ভালো ভিডিওগুলি ভাইরাল হয়ে যায়। সেখানে একাধিক মজাদার ভিডিও দেখতে পাওয়া যায়। অনেক সময় মহিলাদের ছক ভেঙে নতুন কিছু করার ভিডিও এমন ভাইরাল হয় যে বলার নয়। 

এখন ছেলে-মেয়ে বলে আলাদা করে আর কিছু হয় না। সবাই এখন সব কিছুই করতে পারে। ছেলেদের যেমন বাইক ও গাড়ির প্রতি ভালোবাসা থাকে, তেমন মেয়েদেরও থাকে। আর তাই মেয়েদের সুবিধার জন্য অনেক বাইক বেরিয়েও গিয়েছে বাজারে। কিন্তু, তা বলে বাইক চালাতে গিয়ে এক যুবতী বাইকের যে হাল করল তা দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। 

প্রতিদিনই মজাদার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়। আর ভালো ভিডিওগুলি ভাইরাল হয়ে যায়। সেখানে একাধিক মজাদার ভিডিও দেখতে পাওয়া যায়। অনেক সময় মহিলাদের ছক ভেঙে নতুন কিছু করার ভিডিও এমন ভাইরাল হয় যে বলার নয়। কখনও যুবতীর বিয়ে করতে যাওয়ার ভিডিও আবার কখনও অন্য কিছু। আর এবার বাইক চালাতে গিয়ে একেবারে হাসির খোরাক হলেন এক যুবতী।  

আরও পড়ুন- বানরের 'পিৎজা খাওয়ার' গল্প, ভাইরাল ভিডিওতে মজে রয়েছে নেটদুনিয়া

ভিডিওতে দেখা গিয়েছে, এক তরুণী বাইকে স্টার্ট দিচ্ছেন। পাশেই দাঁড়িয়ে রয়েছেন তাঁর প্রিয়জন। বাইক স্টার্ট হলেও তিনিও সেখানে চাপবেন। কিন্তু, বাইক কিছুতেই স্টার্ট আর নিচ্ছে না। যতই তিনি চেষ্টা করছেন কিছুতেই আর কিছু হচ্ছে না। এরপর তিনি এতটাই জোরে কিক মারেন যে সেই হ্যান্ডেলটা খুলে বেরিয়ে যায়। পরিস্থিতি এতটাই হাস্যকর হয়ে ওঠে যে, তারপর তাঁকেই হাসতে হাসতে দুই হাতে মুখ চেপে ধরতে দেখা যায়। 

 

 

ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে কমেডিনেশন ডট ট্যাব নামক একটি পেজ থেকে। প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন এবং কমেন্টও করেছেন অনেকেই। ৫০ হাজারেরও বেশি ভিউ হয়েছে এই ভিডিওর। আর লাইক পড়েছে প্রায় ৪ হাজারের কাছাকাছি। এই ভিডিও দেখে হাসি থামছে না নেটিজেনদের। কীভাবে ওই যুবতী এমন কাণ্ড ঘটালেন তা ভাবতেই পারছেন না তাঁরা। এমনকী, এই ঘটনায় লজ্জায় পড়ে গিয়েছেন ওই যুবতীও। এই ঘটনার পর কী করবেন তিনিও ভেবে উঠতে পারছেন না। 

আরও পড়ুন- মাথায় বস্তা নিয়ে ব্যালেন্সের খেল, যে কোনও জিমন্যাস্টকে হার মানাবেন এই যুবক

তবে এই ভিডিও দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। অনেকেই মজাদার কমেন্ট করেছেন। গুরু গম্ভীর কমেন্টও করেছেন অনেকেই। একজন লিখছেন, “মেয়েটি নিজের হাসিই চেপে রাখতে পারেনি, আমরা আর কী বলব!” আর একজন আবার লিখলেন, “ইনি একজন মহিলা তাই আপনার হাসি পাচ্ছে। পুরুষদের সঙ্গে তো এমন হয়েই থাকে।” আসলে ভিডিওতে নারী-পুরুষের ভেদাভেদের বিষয়টি মেনে নিতে পারেননি অনেকেই।  

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

ফ্ল্যাক্স সিডের এই পাঁচটি আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা জেনে নিন
মানসিক স্বাস্থ্য ভাল রাখবে এই ৬টি খাবার