শরীরের অতিরিক্ত চর্বি কমাতে, প্রতিদিন এক মুঠো করে চিনাবাদাম খান

Published : Jan 20, 2020, 12:37 PM IST
শরীরের অতিরিক্ত চর্বি কমাতে, প্রতিদিন এক মুঠো  করে চিনাবাদাম খান

সংক্ষিপ্ত

চিনাবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট, কার্বো হাইড্রেট এবং প্রোটিন থাকে চিনাবাদাম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে চিনাবাদামে রয়েছে ভিটামিন বি ৩ যা মস্তিষ্ককে সুগঠিত করে বাদাম শরীরের অতিরিক্ত চর্বি কমাতেও সাহায্য করে

বাদাম এমন একটি খাবার যা প্রায় সকলেই খেতে ভালবাসে। রাস্তায় চলতে ফিরতে যখনই চোখে পড়ে তখই আমরা বাদাম কিনে খান। চিনাবাদাম তো সকলেই খান কিন্তু চিনাবাদামের উপকারিতা  কতটা অনেকেই জানিনা। এই বাদামের দামও যেমন খুব বেশি নয়, তেমনি খুব সহজেই পাওয়া যায়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় প্রতিদিন বাদাম রাখুন।

আরও পড়ুন-বিয়ের মরশুমে ফের উর্ধ্বমুখী সোনার দাম, জেনে নিন আজকের দর...

চিনাবাদামে প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট, কার্বো হাইড্রেট এবং প্রোটিন থাকে। প্রতিদিন এক মুঠো  করে বাদাম খেলে  আপনার শরীরের অনেক উন্নতি হবে। এতে আপনার শরীর থেকে রোগভোগ দূরে যাবে।

আমাদের শরীরে অত্যাধিক কোলেস্টেরল থাকলে সেখান থেকে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ওজন বৃদ্ধি, ও ডায়াবেটিসের মতো কঠিন রোগের সৃষ্টি করে। তাই প্রতিদিন বাদাম খেলে বাদামে থাকা কার্যকরী ফ্যাট শরীর থেকে কোলেস্টেরল দূর করতে সাহায্য করে।

 

বাদাম শরীরের অতিরিক্ত চর্বি কমাতেও সাহায্য করে। প্রতিদিন এক মুঠো  করে চিনাবাদাম খেলে শরীর ভাল থাকবে। প্রতিদিন রাতে বাদাম ভিজিয়ে রেখে  সকালে সেই বাদাম খান। এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। বাদামে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতে সাহায্য করে।

আরও পড়ুন-ক্যান্সার থেকে ডায়াবেটিস, খুবই কার্যকরী ড্রাগন ফল...

যাদের ওজন বৃদ্ধির সমস্যা রয়েছে তারা অনেকেই বাদাম খেতে পছন্দ করেন না। কিন্তু  এটা ভুল ধারণা। চিনাবাদাম ওজন বৃদ্ধি করেনা তার বদলে ওজন বৃদ্ধিতে বাধা দেয়। এতে শরীরের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।

চিনাবাদামে রয়েছে ভিটামিন বি ৩ যা মস্তিষ্ককে সুগঠিত করে। প্রতিদিন চিনাবাদাম খেলে মস্তিষ্ক স্বয়ংক্রিয় হয়।

চিনাবাদাম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। অস্বাস্থ্যকর জীবন যাপন করার জন্য নিজের প্রতি একটু সচেতন থাকা উচিত। তাই প্রতিদিন চিনাবাদাম খান আর নিজেকে সুস্থ রাখুন।


 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

মানি প্ল্যান্টে টাকা ফলে না, তাহলে এমন নাম কেন? জানুন অবাক করা গল্প
Birthday Wishes in Bengali: মনের মানুষের জন্মদিন হোক আরও স্পেশ্যাল, পাঠাতে পারেন এমন শুভেচ্ছা বার্তা