Immunity Booster: দারচিনি মিশিয়ে এই ৫ পানীয় খান, সর্দি-কাশি পালাবে, বাড়বে ইমিউনিটি

Published : Jul 29, 2026, 11:18 PM IST

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে সহজেই অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে। দেখা দেয় নানা শারীরিক সমস্যা। দারচিনি মিশিয়ে কয়েকটি পানীয় খেলেই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন সেই পানীয়গুলো কী কী।

PREV
15
আদা দিয়ে চা
আদা আর দারচিনি, দুটোতেই প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই দুই উপাদান একসঙ্গে মিশিয়ে চা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায়।
25
গ্রিন টি
গ্রিন টি এমনিতেই স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এর সঙ্গে যদি সামান্য দারচিনির গুঁড়ো মিশিয়ে নেন, তাহলে আরও বেশি উপকার পাবেন। এই পানীয় আপনার ইমিউনিটি বাড়াতে সাহায্য করে।
35
মধু মেশানো জল
ঈষদুষ্ণ জলে মধু আর দারচিনির গুঁড়ো মিশিয়ে পান করুন। এই পানীয় শুধু যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই নয়, সার্বিক স্বাস্থ্যের উন্নতিতেও দারুণ কাজ করে।
45
দুধ
দুধের মধ্যে অনেক পুষ্টিগুণ রয়েছে। এর সঙ্গে দারচিনি মিশিয়ে খেলে তা ইমিউনিটি বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে। বিশেষ করে রাতে ঘুমোনোর আগে এই দুধ খেতে পারেন।
55
থাইম চা
থাইম পাতা আর দারচিনি একসঙ্গে ফুটিয়ে চা তৈরি করে নিন। এই দুটি উপাদানেই প্রচুর ঔষধি গুণ রয়েছে, যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories