Bedtime Mistakes: ঘুমানোর আগে এই ৫টি ভুল করছেন না তো? আজই দ্রুত ছাড়ুন

Published : Jul 20, 2026, 06:51 PM IST

সকালে তরতাজা থাকতে রাতের ভাল ঘুম খুব জরুরি। কিন্তু আমাদেরই কিছু অভ্যাস সেই ঘুমে বাধা দেয়। দেখে নিন, অজান্তেও আপনি এই ভুলগুলো করছেন না তো? এই অভ্যাসগুলি বেশ ক্ষতি করে স্বাস্থ্যের।

PREV
15
রাতে মদ্যপান
অনেকেই ভাবেন, রাতে মদ্যপান করলে ঘুম ভাল হয়। কিন্তু এতে বারবার ঘুম ভেঙে যায়, ফলে গভীর ঘুম আর হয় না।
25
রাতে ভারী ব্যায়াম
রাতে ভারী শরীরচর্চা করলে শরীর আরও সজাগ হয়ে ওঠে। ফলে ঘুম আসতে দেরি হয়। তাই এই অভ্যাস এড়িয়ে চলুন।
35
ফোনের ব্যবহার
ঘুমাতে যাওয়ার আগে ফোন ব্যবহার করলে ফোনের নীল আলো আপনার সার্কেডিয়ান রিদমকে বিগড়ে দেয়। এর ফলে ভাল ঘুম হয় না।
45
দেরি করে খাওয়া
অনেক রাতে বেশি ক্যালোরির খাবার খেলে ঘুম তো নষ্ট হয়ই, সঙ্গে ওজন বাড়ার সম্ভাবনাও থাকে। তাই এই অভ্যাস আজই ছাড়ুন।
55
ক্যাফেইন গ্রহণ
ক্যাফেইনযুক্ত পানীয়, যেমন কফি, আপনার ঘুম কেড়ে নিতে পারে। কফি খাওয়ার পর অন্তত ৬ ঘণ্টা এর প্রভাব শরীরে থাকে।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories