ক্যাপসিকামও আমরা বাড়ির ব্যালকনিতেই চাষ করতে পারি।
বেল পেপার বা ক্যাপসিকাম, অনেকেই তাদের ব্যালকনি বাগানে চাষ করেন, তবে মনে রাখবেন, এদের ভালো রোদ লাগে। বীজ এনে চাষ করা কষ্টকর। ইতিমধ্যেই ছোট গাছ বাজারে বিক্রি হয়। সেগুলো এনে চাষ করতে পারেন।
প্রয়োজনীয় যত্ন
অন্তত ১২ ইঞ্চি টবে লাগাতে হবে। প্রতিদিন সরাসরি রোদ পড়ে এমন জায়গায় রাখুন। গাছ বড় হতে শুরু করলে, জল খুব কম করে দিতে হবে। যত্ন সহকারে দেখাশোনা করলে ফুল ফুটবে এবং পরে ক্যাপসিকামও ধরবে।