Egg Freshness Test: ডিম পচা না ভাল, বুঝবেন কীভাবে? রইল ৫টি সহজ উপায়

Published : Oct 31, 2026, 10:58 PM IST

বাজার থেকে ডিম কিনে আনার পর অনেক সময়ই দেখা যায় কয়েকটা পচা বেরিয়েছে। ঠিকমতো সংরক্ষণ না করলে নষ্ট ডিমে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম নেয়।

PREV
17
ডিম পচা না ভালো, বুঝবেন কীভাবে?

বাজার থেকে কেনা ডিম অনেক সময়ই পচা বেরোয়। নষ্ট ডিমে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্ম নেয়। এই ধরনের ডিম খেলে মারাত্মক ফুড পয়জনিং হতে পারে। তাই রান্নার আগেই পচা ডিম চিনে নেওয়া খুব জরুরি।

27
নষ্ট ডিমে ক্ষতিকর ব্যাকটেরিয়া বাড়ে

শুধু খোসা দেখে ডিম ভালো না খারাপ, তা সব সময় বোঝা যায় না। তাছাড়া ফ্রিজে অনেক দিন ধরে ডিম রাখা থাকলে, কবে কেনা হয়েছিল সেটাও আমাদের মনে থাকে না।

37
শুধু জল আর ডিম দিয়ে পরীক্ষা করুন

বাড়িতে বসেই ডিমের মান যাচাই করার একটি সহজ উপায় জানিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। এর জন্য শুধু এক গ্লাস জল আর ডিমটি লাগবে।

47
জলের তলায় শুয়ে থাকলে ডিমটি তাজা

FSSAI তাদের এক্স (টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছে। একটি গ্লাসে অর্ধেক জল নিয়ে তাতে ডিমটি ফেলুন। ডিমটি যদি জলের তলায় গিয়ে শুয়ে থাকে, তবে সেটি একদম তাজা। কিন্তু যদি তলায় গিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, তবে বুঝতে হবে ডিমটি পুরনো।

57
ডিম ফাটানোর পর অদ্ভুত গন্ধ পেলে ফেলে দিন

ডিমটি যদি জলের ওপর ভাসতে থাকে, তবে সেটি পচা হওয়ার সম্ভাবনাই বেশি। তাই ওই ডিমটি খাবেন না। এছাড়া ডিম ফাটানোর পর যদি অদ্ভুত গন্ধ বেরোয় বা রঙের পরিবর্তন দেখেন, তাহলেও সেটি ফেলে দিন।

67
ফাটা ডিমের ভেতর সহজেই ব্যাকটেরিয়া ঢোকে

ডিমের খোসায় ফাটল থাকলে খুব সহজেই ভেতরে ব্যাকটেরিয়া ঢুকে যায়। রান্না করলেও সব ব্যাকটেরিয়া মরে না। খোসার ওপর সাদা গুঁড়ো বা ছাতা ধরার মতো দাগ থাকলে বুঝবেন ফাঙ্গাস জন্মেছে। এই ধরনের ডিমে পেনিসিলিয়াম বা অন্যান্য ক্ষতিকর ফাঙ্গাস থাকতে পারে।

77
কুসুম ছড়িয়ে গেলে বা ফ্যাকাশে হলে খাবেন না

ডিম ফাটানোর পর কুসুম যদি ছড়িয়ে যায় বা ফ্যাকাশে দেখায়, তবে সেটি খাওয়ার অযোগ্য। এছাড়া ডিম কানের কাছে নিয়ে নাড়ালে যদি ভেতরে জল ছলছল করার মতো শব্দ পান, তবে বুঝবেন ডিমটি পুরনো এবং ভেতরে গ্যাস তৈরি হয়েছে।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories