
বেডরুম ছোট হওয়ার মানে এই নয় যে, ঘরটা দেখতে সুন্দর বা স্টাইলিশ হতে পারে না। সঠিক জিনিস দিয়ে সাজালে অল্প জায়গাও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। আর সবচেয়ে বড় কথা, এর জন্য আপনাকে একগাদা টাকা খরচ করতে হবে না। কিছু বাজেট-ফ্রেন্ডলি জিনিসপত্রই আপনার ঘরকে আধুনিক, আরামদায়ক আর এলিগ্যান্ট লুক দিতে পারে। চলুন, জেনে নেওয়া যাক ছোট বেডরুমের জন্য এমনই ৫টি দারুণ ডেকর আইটেম ও তাদের আনুমানিক দাম।
ওয়াল মিরর দিয়ে ঘর বড় দেখাবে
ছোট বেডরুমে একটা স্টাইলিশ ওয়াল মিরর লাগালে ঘরটা দেখতে বড় আর খোলামেলা লাগে। আয়না প্রাকৃতিক ও কৃত্রিম আলো প্রতিফলিত করে ঘরকে আরও উজ্জ্বল করে তোলে। গোল, ওভাল বা ফ্রেম দেওয়া আয়না এখন বেশ ট্রেন্ডি। বিছানার সামনে বা পাশের দেওয়ালে এটি লাগিয়ে ঘরের পুরো লুকটাই বদলে দিতে পারেন।
ফেয়ারি লাইটসে আসবে কোজি লুক
আপনি যদি বেডরুমে একটা উষ্ণ ও আরামদায়ক পরিবেশ তৈরি করতে চান, তাহলে ফেয়ারি লাইটস একটা দারুণ অপশন। এগুলো বিছানার হেডবোর্ডে, দেওয়ালে বা জানলার চারপাশে সাজানো যায়। এর হালকা আলো ঘরকে একটা রোম্যান্টিক আর প্রিমিয়াম ফিল দেয়। কম খরচে এই জিনিসটা ঘরের সৌন্দর্য এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিতে পারে।
ইনডোর প্ল্যান্টস আনবে সতেজতা
স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট বা পিস লিলির মতো ইনডোর প্ল্যান্ট ছোট বেডরুমের জন্য খুব ভালো। এগুলো ঘরে সবুজের ছোঁয়া আনার পাশাপাশি ঘরকে আকর্ষণীয় করে তোলে। ছোট টবে রাখা গাছ বেডসাইড টেবিলে বা শেলফে রাখলে দারুণ সুন্দর লাগে এবং ঘরকে একটা ন্যাচারাল টাচ দেয়।
ফ্লোটিং শেলফ বাড়াবে স্টোরেজ
ছোট বেডরুমে জায়গা বাঁচানোর জন্য ফ্লোটিং শেলফ খুব কাজের জিনিস। এগুলোর ওপর বই, ছোট গাছ, ফটো ফ্রেম বা অন্য কোনো শৌখিন জিনিস রাখা যায়। এতে ঘর অগোছালো কম হয় এবং দেওয়ালের জায়গাও ভালোভাবে ব্যবহার করা যায়। স্টাইল আর উপযোগিতা, দুটোই পাওয়া যায় এতে।
কুশন ও বেড থ্রো বাড়াবে স্টাইল
রঙিন কুশন কভার আর একটা সুন্দর বেড থ্রো আপনার বেডরুমে একটা ইনস্ট্যান্ট মেকওভার এনে দিতে পারে। কম খরচে ঘরকে হোটেলের মতো স্টাইলিশ লুক দেওয়ার এটা একটা সহজ উপায়। আপনার ঘরের থিমের সঙ্গে মিলিয়ে রঙ ও ডিজাইন বেছে নিন। এতে বিছানা ঘরের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এবং পুরো ঘরটাই দেখতে অনেক বেশি এলিগ্যান্ট লাগে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News