শরীরের ওজন কমাতে ভেষজ চা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন উদ্ভিদ থেকে প্রস্তুত করা এসব হার্বাল টি শরীরকে চাঙ্গা রাখে। আসল এবং ভেষজ চায়ে ভরপুর ফাইটোক্যামিক্যাল থাকে যা শরীরের মেദ ঝরাতে সহায়তা করে। সম্পূর্ণ ক্যালোরিমুক্ত এই পানীয়গুলো ডায়েটে রাখা খুব সহজ। ওজন কমানোর মিশনে থাকা মানুষেরা অনায়াসেই প্রতিদিন এই ৬টি চা বেছে নিতে পারেন।
27
গ্রিন টি-তে প্রচুর পরিমাণে 'ক্যাটেচিন' থাকে, যার অন্যতম উপাদান 'এপিগ্যালোকেটচিন গ্যালট'। এছাড়া এতে ক্যাফেইনও থাকে। এই শক্তিশালী উপাদানগুলো শরীরের শক্তি বাড়াতে এবং চর্বি ভাঙতে সরাসরি সাহায্য করে। ক্যাফেইন থাকার ফলে গ্রিন টি হৃদরোগ ও ডায়াবেটিস প্রতিরোধেও দারুণ কাজ করে। (https://www.asianetnews.com/food/home-made-crab-soup-recipe/articleshow-h0grurw)
37
ওলং চা আসলে চীনের এক ঐতিহ্যবাহী পানীয়। এই চায়ে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে একাধিক পলিফেনল ও ক্যাটেচিন থাকে। ফুটন্ত গরম জলে বিশেষ চা পাতা ভিজিয়ে তৈরি হয় চমৎকার এই ওলং চা। ক্যাফেইন সমৃদ্ধ এই চা মেদ কমাতে অনুঘটক হিসেবে কাজ করে। (https://www.asianetnews.com/)
47
নিয়মিত আদা চা খেলে এর আদা উপাদান জিনজারল ও শোগাওল পেট দীর্ঘক্ষণ ভরা রাখতে সাহায্য করে এবং অসময়ে খিদে কমায়। এই প্রাকৃতিক উপাদানগুলো রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে ও ইনসুলিনের কার্যকারিতা অনেকটা বাড়িয়ে দেয়।
57
মেদ কমাতে জবা ফুলের চা দারুণ কাজ করে। গরম জলে জবা ফুল দিয়ে পাপড়ির রং ছড়িয়ে পড়ার পরেই ছেঁকে নিন। এরপর সামান্য লেবুর রস ও মধু মিশিয়ে নিলেই রেডি জবা চা। এতে থাকা ফ্ল্যাভোনয়েড ও অ্যান্থোসাইয়ানিন প্রেসার ও সুগার দুটোই খুব সুন্দর নিয়ন্ত্রণে রাখে।
67
পুদিনা পাতার নির্যাস বমি ভাব, বদহজম এবং পেটের নানান অস্বস্তি দূর করতে সাহায্য করে। ওজন কমানোর ক্ষেত্রে নিয়মিত পুদিনা চা পান করা অত্যন্ত লাভজনক। তাছাড়া মাথা ব্যথা, দাঁতের সমস্যা কিংবা মানসিক দুশ্চিন্তা কমাতেও এই বিশেষ চা দারুণ ফল দেয়।
77
দারুচিনির চা সরাসরি শরীরের মেদ না গলালেও ইনসুলিনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। এটি রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে এবং অহেতুক খিদের প্রবণতা কমায়। নিয়মিত দারুচিনি চা পানে পরোক্ষভাবে শরীরের বাড়তি ওজন খুব দ্রুত নিয়ন্ত্রণে আসে।