Potassium Rich Foods: পেশি মজবুত করতে ডায়েটে রাখুন পটাশিয়াম যুক্ত এই ৭টি খাবার

Published : Oct 26, 2026, 10:23 PM IST

Potassium Rich Foods: আপনি যদি নিয়মিত ওয়ার্কআউট করেন, তবে রোজকার ডায়েটে পটাশিয়াম যুক্ত খাবার রাখাটা কিন্তু মাস্ট। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
18
কীভাবে পেশি গঠন করবেন

নিয়মিত যারা ব্যায়াম করেন, তাদের ডায়েটে পটাশিয়াম যুক্ত খাবার থাকা ভীষণ জরুরি। ওয়েট লিফটিং, দৌড়ানো, সাইক্লিং বা বডিওয়েট এক্সারসাইজ—যাই করুন না কেন, ওয়ার্কআউটের সময় আমাদের পেশি বারবার সংকুচিত হয়। পটাশিয়াম কোষের ভেতরে তরলের ভারসাম্য বজায় রাখে এবং স্নায়ুর স্বাভাবিক কাজ করতে সাহায্য করে। শরীরে পটাশিয়াম কমে গেলে পেশির দুর্বলতা, ক্র্যাম্প বা অনিয়মিত হৃদস্পন্দনের মতো সমস্যা দেখা দিতে পারে। পেশি মজবুত করতে কোন কোন পটাশিয়াম যুক্ত খাবার খাবেন, চলুন দেখে নিই।

28
কলা

কলা পটাশিয়াম এবং কার্বোহাইড্রেটের দারুণ একটি উৎস। এর কার্বোহাইড্রেট শরীরে এনার্জি ফিরিয়ে আনতে সাহায্য করে। অন্যদিকে পটাশিয়াম পেশি ও স্নায়ুর স্বাভাবিক কাজ বজায় রাখে। তাই ওয়ার্কআউট শুরু করার আগে একটা কলা খেলে শরীরে ভরপুর এনার্জি পাবেন।

38
আলু

আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। বিশেষ করে খোসাসমেত আলু খেলে এর গুণাগুণ আরও বেড়ে যায়। এতে থাকা কার্বোহাইড্রেট ওয়ার্কআউটের জন্য প্রয়োজনীয় এনার্জি জোগায় এবং ব্যায়ামের পর পেশির গ্লাইকোজেন স্টোর রিকভার করতে সাহায্য করে। ডিম, মাছ, চিকেন বা ডালের মতো প্রোটিন যুক্ত খাবারের সঙ্গে সেদ্ধ বা বেক করা আলু অনায়াসেই খেতে পারেন।

48
পালং শাক

পালং শাকে পটাশিয়ামের পাশাপাশি ফোলেট, ভিটামিন কে এবং অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। রোজকার খাবারে পুষ্টির পরিমাণ বাড়াতে ডাল, সবজির তরকারি, স্যুপ বা অমলেটে পালং শাক মিশিয়ে নিতে পারেন। নিয়মিত ডায়েটে এই ধরনের শাকপাতা রাখলে শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি মেটে।

58
ডাবের জল

ডাবের জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং তরল থাকে। ওয়ার্কআউটের পর শরীরে জলের ঘাটতি মেটাতে এবং ক্লান্ত পেশিকে আরাম দিতে ডাবের জল দারুণ কাজ করে।

68
ডাল

ডাল, রাজমা, ছোলা এবং অন্যান্য শস্যদানায় পটাশিয়াম, প্ল্যান্ট-বেসড প্রোটিন, ফাইবার এবং কার্বোহাইড্রেট থাকে। যারা নিরামিষ খান, তাদের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি পেশির রিকভারিতে এই খাবারগুলো খুব কাজে আসে। রোজকার ডায়েটে ডাল, রাজমা বা ছোলার মতো খাবার রাখলে শরীর পর্যাপ্ত পটাশিয়াম ও প্রোটিন পায়।

78
অ্যাভোকাডো

অ্যাভোকাডোতে পটাশিয়াম, ফাইবার এবং আনস্যাচুরেটেড ফ্যাট থাকে। স্যালাড, স্যান্ডউইচ বা অন্য যেকোনো সুষম আহারের সঙ্গে আপনি অনায়াসেই অ্যাভোকাডো খেতে পারেন।

88
টকদই

টক দইয়ে প্রোটিন এবং ক্যালসিয়ামের পাশাপাশি পটাশিয়ামও থাকে। ওয়ার্কআউটের পর ভারী খাবার বা স্ন্যাকস হিসেবে এটি খাওয়া খুব উপকারী। চিনি ছাড়া টক দইয়ের সঙ্গে ফল, ওটস বা বাদাম মিশিয়ে খেলে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির দারুণ একটা ব্যালেন্স তৈরি হয়।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories