খাওয়ার পর হাঁটলে অন্ত্রে উপকারী জীবাণু সক্রিয় হতে সাহায্য করে। আমাদের শরীরে পাচনতন্ত্রের উন্নতির জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা, মানসিক স্বাস্থ্যের জন্য অন্ত্রের জীবাণুগুলি গুরুত্বপূর্ণ। খাওয়ার পর হাঁটা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াকে সাহায্য করে।
হজমশক্তি বৃদ্ধি পায়:
হাঁটা পাচনতন্ত্রের পাকস্থলীকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে। পাকস্থলীতে খাবার পরিপাকের জন্য প্রয়োজনীয় পাচক রস বেশি নিঃসরণ করতে সাহায্য করে। ফলে পেট ফাঁপা, বদহজম, পেট ব্যথা এড়ানো যায়। কোষ্ঠকাঠিন্য সম্পূর্ণ প্রতিরোধ করা যায়।