ডায়াবেটিস থাকুক বা না থাকুক, সার্বিক সুস্থতার জন্য রক্তে শর্করার মাত্রা ঠিক রাখা খুবই জরুরি। আমাদের রোজকার কিছু ছোট ছোট ভুল বা বদভ্যাস কীভাবে ব্লাড সুগার বাড়িয়ে দেয়, তা জেনে নিন।
ডায়াবেটিস থাকুক বা না থাকুক, সার্বিক সুস্থতার জন্য রক্তে শর্করার মাত্রা ঠিক রাখা খুবই জরুরি। ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকলে অনেক জটিল রোগ এড়ানো যায়, সেইসঙ্গে মনও ফুরফুরে থাকে। সারাদিন এনার্জি পেতে, ক্লান্তি দূর করতে এবং ভালো জীবনযাপনের জন্য সুগার লেভেল ঠিক রাখা মাস্ট। সারাদিনে অনেক কিছুই রক্তে শর্করার মাত্রাকে প্রভাবিত করে। এমন কিছু বদভ্যাস রয়েছে, যেগুলো অজান্তেই আমাদের ব্লাড সুগার বাড়িয়ে দেয়।
210
মিষ্টি পানীয় খেলে হুড়মুড়িয়ে বাড়ে সুগার
নিয়মিত সোডা, চকোলেট মিল্ক বা ফলের রস খেলে রক্তে শর্করার মাত্রা আচমকা বেড়ে যেতে পারে। অতিরিক্ত চিনি দেওয়া পানীয় টাইপ ২ ডায়াবেটিস এবং মেটাবলিক সিনড্রোমের ঝুঁকি বাড়ায়। তাই এগুলো এড়িয়ে চলাই ভালো। বদলে প্রচুর জল, চিনি ছাড়া চা বা অন্যান্য স্বাস্থ্যকর পানীয় খান।
310
ব্রেকফাস্ট স্কিপ করলে সুগার স্পাইক হয়
সকালের খাবার না খেলে শরীর সঞ্চিত গ্লুকোজ ও স্ট্রেস হরমোন কর্টিসল রিলিজ করে। এতে হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে যায়। নিয়ম করে ব্রেকফাস্ট করলে পরে একসঙ্গে বেশি খাওয়ার প্রবণতা কমে, ফলে লাঞ্চ বা ডিনারের পর সুগার লেভেল বাড়ে না।
410
ডায়েটে প্রোটিন ও ফাইবার না রাখা
খাবারে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার না থাকলে ব্লাড সুগার বাড়তে পারে। প্রোটিন ও ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে, ফলে খাওয়ার পর শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায় না। ২০২০ সালের একটি গবেষণায় দেখা গেছে, টাইপ ২ ডায়াবেটিস রোগীরা কার্বোহাইড্রেটের আগে প্রোটিন ও সবজি খেলে খাওয়ার পর সুগার লেভেল ৪০% পর্যন্ত কম হয়।
510
ফাস্ট ফুড টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়
ফাস্ট ফুডে প্রচুর রিফাইনড কার্বোহাইড্রেট, অস্বাস্থ্যকর ফ্যাট ও অতিরিক্ত ক্যালোরি থাকে, যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। বাইরের খাবারের বদলে বাড়িতে তৈরি খাবার খেলে টাইপ ২ ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি অনেকটাই কমে।
610
জল কম খেলেও সুগার বাড়ে
ডিহাইড্রেশন বা জলশূন্যতা ব্লাড সুগার বাড়িয়ে দিতে পারে। কম জল খেলে শরীরে ভাসোপ্রেসিন ও কর্টিসলের মতো হরমোন বাড়ে, যা গ্লুকোজ নিয়ন্ত্রণে বাধা দেয়। তাই তেষ্টা পাক বা না পাক, সারাদিন পর্যাপ্ত জল খান। এতে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকিও কমে।
710
শরীরচর্চা না করলে বাড়ে ডায়াবেটিসের ঝুঁকি
ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শরীরচর্চা না করলে টাইপ ২ ডায়াবেটিস সহ নানা রোগের ঝুঁকি বাড়ে। ডিনারের পর মাত্র ১০ মিনিট হাঁটাহাঁটি করলেও তা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ম্যাজিকের মতো কাজ করে।
810
অতিরিক্ত মানসিক চাপ ব্লাড সুগার বাড়ায়
মানসিক চাপ বা স্ট্রেস হলে শরীর অ্যাড্রেনালিন ও কর্টিসল হরমোন রিলিজ করে, যা ব্লাড সুগার বাড়িয়ে দেয়। একটানা স্ট্রেসে থাকলে খিদেমন্দা বা অতিরিক্ত মিষ্টি খাওয়ার ইচ্ছে হতে পারে। হাঁটা, মেডিটেশন বা অন্যান্য উপায়ে স্ট্রেস কমানোর চেষ্টা করুন।
910
সকালের ল্যাটে বা এনার্জি ড্রিঙ্কে বিপদ
সকালে ঘুম থেকে উঠে ল্যাটে বা এনার্জি ড্রিঙ্ক খেলে হয়তো এনার্জি পান, কিন্তু এতে থাকা অতিরিক্ত চিনি ব্লাড সুগার হুড়মুড়িয়ে বাড়িয়ে দেয়। এসব পানীয়তে ফাইবার বা প্রোটিন থাকে না। খালি পেটে এগুলো খেলে রক্তে শর্করার মাত্রায় ক্ষতিকর প্রভাব পড়ে।
1010
ঘুম কম হলে ব্লাড সুগার লেভেলে প্রভাব পড়ে
পর্যাপ্ত ঘুম না হলে তা রক্তে শর্করার মাত্রাকে সরাসরি প্রভাবিত করে। ঘুম কম হলে সুগার লেভেল ওঠানামা করে, খিদে বাড়ে এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রবল ইচ্ছে তৈরি হয়। সুস্থ থাকতে প্রতিদিন অন্তত সাত ঘণ্টা ঘুমোনো ভীষণ জরুরি।