চুলের স্বাস্থ্যের পেছনে আমাদের রোজকার ডায়েটের বড় ভূমিকা রয়েছে। বায়োটিন, প্রোটিন আর নানা পুষ্টিগুণে ভরপুর খাবার চুলকে ভেতর থেকে মজবুত করে। দ্রুত চুল বড় করতে আর গোড়া শক্ত করতে প্রতিদিনের খাদ্যতালিকায় কোন ৭টি খাবার রাখা জরুরি, চলুন দেখে নিই।
চুলের স্বাস্থ্যের পেছনে আমাদের রোজকার ডায়েটের বড় ভূমিকা রয়েছে। বায়োটিন, প্রোটিন আর নানা পুষ্টিগুণে ভরপুর খাবার চুলকে ভেতর থেকে মজবুত করে। দ্রুত চুল বড় করতে আর গোড়া শক্ত করতে প্রতিদিনের খাদ্যতালিকায় কোন ৭টি খাবার রাখা জরুরি, চলুন দেখে নিই।
29
অ্যাভোকাডো স্বাস্থ্যকর ফ্যাটে ভরপুর, যা চুলের বৃদ্ধির জন্য দারুণ কাজ করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে। এই ফলটি অক্সিডেটিভ স্ট্রেস থেকে স্ক্যাল্পকে বাঁচায় এবং চুলের গোড়া নষ্ট হওয়া আটকে দেয়।
39
কমলালেবু, পাতিলেবু বা আঙুরের মতো সাইট্রাস ফলগুলো প্রচুর ভিটামিন সি জোগায়। এগুলো কোলাজেন তৈরি বাড়ায় এবং আয়রন শুষে নিতে সাহায্য করে। ফলে চুলের গোড়া অনেক বেশি মজবুত হয়।
49
পালং শাক চুলের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। আয়রন, ভিটামিন এ এবং সি-তে ভরপুর এই শাক চুল দ্রুত বড় করতে সাহায্য করে। এর আয়রন স্ক্যাল্পে আর্দ্রতা ধরে রাখে এবং স্বাস্থ্যকর 'সিবাম' তৈরিতে কাজে লাগে।
59
গাজর প্রচুর ভিটামিন এ জোগায়, যা চুলের জন্য খুব দরকারি। এটি চুলকে শক্ত, লম্বা ও ঘন করতে সাহায্য করে। পাশাপাশি স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়ায় এবং অকালে চুল পেকে যাওয়া আটকায়।
69
আমন্ড বা আখরোটের মতো বাদাম রোজকার ডায়েটে রাখলে চুল দ্রুত বাড়ে। এই ধরনের বাদামে ভিটামিন ই, বি এবং স্বাস্থ্যকর ফ্যাট প্রচুর পরিমাণে থাকে।
79
চিয়া সিড চুলের বৃদ্ধিতে দারুণ সাহায্য করে। প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট আর জিঙ্কে ভরপুর এই বীজ নিয়মিত খেলে চুল দ্রুত লম্বা হয়।
89
পেঁপে ফলিক অ্যাসিড, নানা ভিটামিন আর প্যাপেইন এনজাইমে ভরপুর। এটি স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়ায় এবং চুলের গোড়ায় দরকারি পুষ্টি পৌঁছে দিয়ে চুল দ্রুত বড় করতে সাহায্য করে।
99
ডিম প্রোটিন, বায়োটিন আর ভিটামিনে ভরপুর। এটি চুলের জোর ও জেল্লা দুটোই বাড়ায়। রোজ একটা করে ডিম খেলে চুল ভেতর থেকে অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে ওঠে।