
আজকাল প্রায় সব বাড়িতেই এক সমস্যা, বাচ্চা বড়দের মুখে মুখে তর্ক করে। একটু কিছু বললেই উল্টো জবাব দেয়। এই সময় রেগে গিয়ে বকাঝকা করলে হিতে বিপরীত হয়, বাচ্চা আরও জেদি হয়ে যায়। তাই মাথা ঠান্ডা রেখে বাচ্চাকে বোঝানোই বুদ্ধিমানের কাজ। রইল ৪টি জবাব যা বাচ্চাকে সম্মানের গুরুত্ব বোঝাবে।
যখনই বাচ্চা তর্ক করবে, তখনই তাকে থামিয়ে না দিয়ে এই কথাটা বলুন। এতে বাচ্চা বুঝবে আপনিও তার মতামতকে গুরুত্ব দিচ্ছেন। তর্কের মাঝে বলুন, "দেখো, তুমি যখন বলছিলে আমি চুপ করে শুনেছি, এবার তুমি আমার কথা শোনো।" এইভাবে বললে বাচ্চা শিখবে যে সম্মান দুই তরফেরই হওয়া উচিত। চিৎকার করে নয়, শান্তভাবে কথা বললেই সমাধান হয়।
বাচ্চারা অনেক সময় বুঝতেই পারে না যে তাদের কথায় বড়রা কষ্ট পায়। তাই তাকে দোষ না দিয়ে নিজের অনুভূতির কথা বলুন। যেমন, "তুমি যখন চিৎকার করে কথা বলো, তখন আমার খুব খারাপ লাগে, মনে হয় তুমি আমাকে সম্মান করছো না।" বাচ্চা যখন বুঝবে তার ব্যবহারে আপনি কষ্ট পাচ্ছেন, তখন সে নিজে থেকেই নিজেকে শুধরে নেবে। এতে তার মধ্যে Empathy তৈরি হবে।
বাচ্চা খারাপভাবে কিছু বললে সঙ্গে তাকে শাস্তি না দিয়ে দ্বিতীয় সুযোগ দিন। বলুন, "তুমি যা বলতে চাইছো সেটা আরেকবার সুন্দর করে, ভদ্রভাবে বলো তো, আমি শুনব।" এই কৌশলটি খুব কার্যকর। বাচ্চা তখন নিজের ভুল বুঝে একই কথা ভদ্রভাবে বলার চেষ্টা করবে। এতে সে শিখবে যে একই কথা ভালোভাবেও বলা যায় এবং ভালোভাবে বললে সবাই শোনে।
অনেক সময় বাচ্চা রেগে থাকলে তখন বোঝালে কোনও লাভ হয় না। তখন তর্ক বাড়তেই থাকে। তাই পরিস্থিতি গরম দেখলে ব্রেক নিন। বলুন, "দেখো এখন আমরা দুজনেই রেগে আছি, এখন কথা বললে ঝগড়া হবে। চলো ১০ মিনিট পর ঠান্ডা মাথায় এটা নিয়ে কথা বলি।" এই বিরতি বাচ্চাকে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে শেখাবে। পরে ঠান্ডা মাথায় সে আপনার কথা অনেক বেশি বুঝবে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News