Dhanteras 2026: ২০২৬ সালের ৬ নভেম্বর, শুক্রবার পালিত হবে ধনতেরাস বা ধনত্রয়োদশী। দীপাবলির শুরু হয় এই দিন থেকেই। প্রথা মেনে অনেকেই এদিন নতুন জিনিস কেনেন। সোনা-রুপোর বদলে এই ধনতেরাসে কিনতে পারেন সাধ্যের মধ্যে থাকা ১০টি জিনিস।
সোনা-রুপোর দাম এখন আকাশছোঁয়া। তাই ধনতেরাস মানেই যে দামি ধাতু কিনতে হবে, এমন কোনও কথা নেই। কম দামের অনেক জিনিসও সম্পদ, সৌভাগ্য আর নতুন শুরুর প্রতীক। ২০২৬ সালের ৬ নভেম্বর, শুক্রবার পালিত হবে ধনতেরাস বা ধনত্রয়োদশী। দীপাবলির উৎসব শুরু হয় এই দিন থেকেই। প্রথা মেনে অনেকেই এদিন নতুন জিনিস কেনেন। পিতলের প্রদীপ থেকে শুরু করে গোটা ধনে— পকেটে সইবে এমন কিছু জিনিসের তালিকা রইল এখানে।
212
রান্নাঘরের দরকারি জিনিস
সোনা বা রুপোর পিছনে টাকা খরচ করতে না চাইলে, ঘরের কাজে লাগে এমন কিছু কিনতে পারেন। স্টিলের কৌটো, রান্নার পাত্র, স্টোরেজ বক্স বা সার্ভিং সেট কেনা যেতে পারে। উৎসবের দিনে ঘরের দরকারি জিনিস কেনাটা বেশ বুদ্ধিমানের কাজ।
312
গোটা ধনে
অনেক জায়গায় গোটা ধনেকে সম্পদ ও সাফল্যের প্রতীক হিসেবে ধরা হয়। লক্ষ্মীপুজোয় মানুষ এটি নিবেদন করেন। সৌভাগ্যের প্রতীক হিসেবে অনেক পরিবার আবার ঘরের এক কোণে গোটা ধনে রেখে দেন।
দীপাবলির পুজোর জন্য দেবী লক্ষ্মী ও ভগবান গণেশের মূর্তি কেনার শুভ সময় হল ধনতেরাস। বাজেট কম থাকলে মাটির বা ছোট ধাতুর মূর্তি কিনতে পারেন। বাজারে এগুলো বেশ কম দামেই পাওয়া যায়।
512
পিতল বা তামার বাসন
ধনতেরাসে ধাতুর বাসন কেনার চল বহু পুরনো। অনেক বাড়িতেই পিতল ও তামার বাসনকে শুভ বলে মনে করা হয়। দামি গয়না কেনার বদলে ছোট তামার ঘটি, পিতলের বাটি, থালা বা পুজোর বাসন কিনতে পারেন।
612
মাটির প্রদীপ
উৎসবের দিনে মাটির প্রদীপ কেনা সবচেয়ে সস্তা। দীপাবলিতে প্রদীপ জ্বালানো মানে অন্ধকারের ওপর আলোর জয়। খুব কম খরচেই ঐতিহ্যবাহী প্রদীপ দিয়ে আপনি ঘর সাজাতে পারেন।
712
গোমতী চক্র
গোমতী চক্র হল প্রাকৃতিকভাবে তৈরি এক ধরনের খোলস, যা প্রাচীনকাল থেকেই শুভ বলে পরিচিত। সম্পদ ও সুরক্ষার প্রতীক হিসেবে অনেক ভক্ত এটি ঠাকুরঘরে রাখেন বা লক্ষ্মীপুজোয় ব্যবহার করেন।
812
ছোট পুজোর থালা
ধনতেরাসে একটি নতুন পুজোর থালা কেনা বেশ কাজের হতে পারে। রোজকার পুজো বা দীপাবলির আচার পালনের জন্য পিতল, স্টিল বা তামার প্রলেপ দেওয়া সস্তা থালা বেছে নিতে পারেন।
912
কড়ি
ঐতিহ্যগতভাবে কড়িকে সম্পদ ও দেবী লক্ষ্মীর সঙ্গে যুক্ত করা হয়। অনেক পরিবার দীপাবলির পুজোয় কড়ি ব্যবহার করে বা ঠাকুরঘরে রেখে দেয়। দামি ধাতু কেনার চেয়ে এটি অনেক সস্তা একটি বিকল্প।
1012
নতুন ঝাড়ু
হিন্দুদের বিশ্বাস অনুযায়ী, ধনতেরাসে নতুন ঝাড়ু কেনা মানে নেতিবাচক শক্তি দূর করে সম্পদকে স্বাগত জানানো। দেবী লক্ষ্মীর জন্য ঘর পরিষ্কার করা এবং পরিচ্ছন্নতার প্রতীক হিসেবেও এটি কেনা হয়।
1112
নতুন খাতা ও স্টেশনারি
ব্যবসায়ী ও দোকানদারদের জন্য ধনতেরাস হল নতুন খাতা, রেজিস্টার, পেনসিল ও অফিসের জিনিসপত্র কেনার সেরা সময়। আর্থিক নিরাপত্তার আশায় অনেক ব্যবসায়ী এদিন তাঁদের খাতা ও যন্ত্রপাতির পুজো করেন।
1212
ধনতেরাস
সোনা বা রুপো কেনা জনপ্রিয় প্রথা হলেও, এটা বাধ্যতামূলক নয়। এর বদলে রান্নাঘরের জিনিস, প্রদীপ, পুজোর সামগ্রী বা ঘরের দরকারি জিনিস কিনতে পারেন। ধনতেরাস আসলে সমৃদ্ধি, স্বাস্থ্য ও নতুন শুরুর উৎসব। তাই দামি জিনিস কেনার চাপ না নিয়ে, বাজেট ও পারিবারিক প্রথা অনুযায়ী কেনাকাটা করুন।