Health News: বৃষ্টির জমা জলে হেঁটে বাড়ি ফিরলেন? এই ৬টা ভুল করলেই ডেকে আনবেন সংক্রমণ

Published : Jul 13, 2026, 09:28 PM IST
rain water

সংক্ষিপ্ত

Health News: রাস্তার জমা জলে লুকিয়ে থাকে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস আর নোংরা। অজান্তেই জ্বর, চুলকানি, পেটের অসুখ ডেকে আনতে পারে। বাড়ি ফিরেই মানুন এই ৬ সতর্কতা। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Health News: আচমকা বৃষ্টি আর অফিস থেকে ফেরার তাড়া। ছাতা থাকলেও রাস্তার জমা জল এড়ানো যায় না। প্যান্ট গুটিয়ে, জুতো হাতে নিয়েই জল ভেঙে বাড়ি ঢুকছেন। কিন্তু জানেন কি, এই কাদা-জল দেখতে সাধারণ লাগলেও এর মধ্যে লুকিয়ে থাকে একগাদা জীবাণু।

পৌরসভার ড্রেনের নোংরা, গাড়ির মোবিল, পশুর বর্জ্য সব মিশে থাকে এই জমা জলে। খালি পায়ে বা ভেজা জুতো-মোজা পরে বেশিক্ষণ থাকলে চামড়া, পেট আর শ্বাসের নানা সংক্রমণ হতে পারে। ডেঙ্গি, লেপ্টোস্পাইরোসিস, ফাঙ্গাল ইনফেকশন, ডায়েরিয়ার মতো রোগের সিজনও এখনই।

তাই বৃষ্টিতে ভিজে বা জমা জল পেরিয়ে বাড়ি ফিরলে আর দেরি নয়। সঙ্গে এই ৬টা কাজ করুন।

প্রথম কাজ হল পা আর হাত ভালো করে ধোয়া। বাড়ি ঢুকেই সোজা বাথরুমে যান। অ্যান্টি-ব্যাকটেরিয়াল সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত, পা, পায়ের ফাঁক আর নখের তলা অন্তত ২০ সেকেন্ড ধরে ঘষে ধুয়ে নিন। নোংরা জল শরীরে লাগলে সেখান থেকেই জীবাণু ঢোকে। তাই দেরি করবেন না।

দ্বিতীয় কাজ ভেজা জামা-জুতো বদলানো। ভেজা মোজা আর জুতো পরে বসে থাকলে পায়ে ফাঙ্গাস আর দুর্গন্ধ হবেই। সঙ্গে সঙ্গে ভেজা জামা, প্যান্ট ছেড়ে শুকনো ঢিলে জামা পরুন। জুতো রোদে দিন বা খবরের কাগজ ঠেসে ভিতরের জল টেনে নিন।

তৃতীয় সতর্কতা হল গরম জলে স্নান। যদি সম্ভব হয় তাহলে কুসুম গরম জলে ভালো করে স্নান করে নিন। এতে শরীরের লোমকূপে লেগে থাকা ধুলো-ময়লা আর ব্যাকটেরিয়া ধুয়ে যাবে। স্নানের পর অ্যান্টি-ফাঙ্গাল পাউডার পায়ে দিতে পারেন।

চতুর্থ হল খাওয়ার আগে সাবধানতা। বাইরের জল লেগে থাকা হাতে কিছু খাবেন না। বাড়ি ফিরে প্রথমে হাত ধুয়ে তারপর জল খান। ফোটানো বা ফিল্টারের জল খাওয়াই ভালো। কাটা ফল, রাস্তার খাবার এই সময় একদম নয়। পেটের ইনফেকশন সবচেয়ে বেশি হয় এখান থেকেই।

পঞ্চম সতর্কতা শরীরের কাটা-ঘা নিয়ে। জমা জলে হাঁটার সময় যদি পায়ে কোনো ছোট কাটা বা ঘা থাকে তাহলে সেটা দিয়ে সরাসরি ব্যাকটেরিয়া রক্তে ঢুকে যেতে পারে। যাকে লেপ্টোস্পাইরোসিস বলে। তাই বাড়ি এসে কাটা জায়গা অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ করে রাখুন।

আর ষষ্ঠ ও সবচেয়ে জরুরি হল লক্ষণ দেখা। জমা জলে হাঁটার ২-৩ দিনের মধ্যে যদি জ্বর, গা-হাত-পায়ে ব্যথা, বমি, পাতলা পায়খানা বা পায়ে লাল চুলকানি দেখা দেয়, তাহলে অবহেলা করবেন না। সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান। বর্ষাকালে জ্বর মানেই শুধু ভাইরাল নয়।

২টো অতিরিক্ত টিপস:

এক, বাড়ি থেকে বেরোনোর সময় সাথে একটা ছোট তোয়ালে আর স্যানিটাইজার রাখুন। দুই, সম্ভব হলে জমা জল এড়িয়ে চলুন। আর একান্তই হাঁটতে হলে রাবারের জুতো পরুন।

বৃষ্টি ভালো লাগে, কিন্তু তার জমা জল নয়। ৫ মিনিটের অসাবধানতা ৫ দিনের অসুস্থতা ডেকে আনতে পারে। তাই ভিজেই ফিরুন, কিন্তু বাড়ি ঢুকেই এই নিয়মগুলো মেনে নিন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Heart Health: ব্লাড সুগার বাড়লে হার্টেরও বিপদ! সুস্থ থাকবেন কীভাবে?
Uric Acid: ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় এই ৭টি খাবার, এখনই সতর্ক হন, জানুন এক ক্লিকে