
"ব্লক করে দিয়েছি", "ওর Insta স্টোরি আর দেখি না" - ব্রেকআপের পর এই কথাগুলো এখন খুব শোনা যায়। একে বলে ‘নো কনট্যাক্ট রুল’। শুনতে কঠিন লাগলেও সাইকোলজিস্টদের মতে, আবেগের নেশা কাটানোর সবচেয়ে কার্যকরী ডিটক্স এটি।
‘নো কনট্যাক্ট রুল’ আসলে কী? সোজা কথায়, ব্রেকআপ বা সিভিয়ার মনোমালিন্যের পর ৩০ থেকে ৯০ দিন পর্যন্ত প্রাক্তন বা ঝগড়া হওয়া মানুষটির সাথে সব ধরণের যোগাযোগ ১০% বন্ধ রাখা। এর মধ্যে পড়ে:
১. কল-মেসেজ-ইমেইল না করা ২. সোশ্যাল মিডিয়ায় আনফলো/মিউট/ব্লক করা ৩. কমন বন্ধুদের মাধ্যমে খোঁজ না নেওয়া ৪. পুরোনো চ্যাট-ছবি ডিলিট বা আর্কাইভ করে রাখা
মনোবিদ ড. অনির্বাণ রায় বলছেন, "মানুষ ব্রেকআপের পর উইথড্রয়াল সিম্পটমে ভোগে। ড্রাগ ছাড়ার মতো কষ্ট হয়। কারণ ডোপামিন, অক্সিটোসিন হরমোন হঠাৎ বন্ধ হয়ে যায়। নো কনট্যাক্ট হল সেই নেশা কাটানোর রিহ্যাব"।
কেন কাজ করে? সাইন্স কী বলে? ১. ব্রেন রিসেট হয়: বারবার মেসেজ চেক করা, স্টোরি দেখা ব্রেনকে একই লুপে আটকে রাখে। যোগাযোগ বন্ধ করলে ব্রেন নতুন রুটিন বানায়। ২১-৩০ দিন পর ‘ওকে ছাড়া বাঁচা যায়’ এই বিশ্বাস তৈরি হয়। ২. আত্মসম্মান ফেরে: যাকে মেসেজ করে রিপ্লাই পাও না, তাকে ইগনোর করাটাই নিজের দাম বাড়ায়। "আমি সহজলভ্য নই" এই মেসেজটা নিজের কাছেও যায়। ৩. ক্ল্যারিটি আসে: কাছে থাকলে আবেগে ভেসে যাই। দূরে গেলে বোঝা যায় - সম্পর্কটা ভালোবাসা ছিল, নাকি একাকীত্বের ভয়ে আঁকড়ে থাকা। ৪. অন্যজনকে স্পেস দেওয়া হয়: আপনি মেসেজ করে গেলে ওর মিস করার সুযোগই নেই। মানুষ হারালে তবেই মূল্য বোঝে - এই সাইকোলজিক্যাল গ্যাপটাই নো কনট্যাক্ট তৈরি করে।
কখন ‘নো কনট্যাক্ট’ ওষুধের মতো কাজ করে? মনোবিদরা এই ৪টি সিচুয়েশনে স্ট্রংলি রেকমেন্ড করেন: ১. টক্সিক/অ্যাবিউসিভ সম্পর্ক: যে সম্পর্কে গ্যাসলাইটিং, মানসিক অত্যাচার হয়, সেখানে যোগাযোগ মানেই আবার আহত হওয়া। ২. ওয়ানসাইডেড অ্যাটাচমেন্ট: আপনি ভালোবাসেন, ও অভ্যাসে আছে। বেরোতে পারছেন না। ৩. ব্রেকআপের পর মুভ অন করতে পারছেন না: ৬ মাস হয়ে গেলেও প্রতিদিন কান্না, চ্যাট চেক করা। ৪. নিজেকে বুঝতে: "আমি ওকে ভালোবাসি নাকি শুধু হারানোর ভয় পাচ্ছি" - এই উত্তরটা একা থাকলেই মেলে।
কখন ‘নো কনট্যাক্ট’ বিষ হয়ে দাঁড়ায়? ৩টি লাল সিগন্যাল বিশেষজ্ঞরা সাবধান করছেন এই ভুলগুলোর জন্য: ১. শাস্তি দিতে ব্যবহার: "ওকে জ্বালাবো, কষ্ট দেবো তাই কথা বলব না" - এই রিভেঞ্জ মাইন্ডসেট নিয়ে করলে আপনি নিজেই নেগেটিভিটিতে ভুগবেন। নো কনট্যাক্ট মানে সাইলেন্ট ট্রিটমেন্ট নয়। ২. ফেরানোর টোপ হিসেবে: "আমি কথা বলব না, ও কষ্ট পেয়ে ফিরে আসবে" - এই ম্যানিপুলেশন দিয়ে ফিরে আসা সম্পর্ক ২ মাসও টেকে না। ৩. ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং-এ: কমিউনিকেশন গ্যাপ, ইগো প্রবলেম হলে কথা বলাই সমাধান। বিনা কারণে কথা বন্ধ করলে বিশ্বাস ভাঙে, সম্পর্ক দূরত্বে মরে যায়।
সঠিকভাবে ‘নো কনট্যাক্ট’ করবেন কীভাবে? ৫ স্টেপ গাইড ১. সময়সীমা ঠিক করুন: প্রথমে ৩০ দিন। ক্যালেন্ডারে দাগ দেবেন না। দিন গুনলে কষ্ট বাড়ে। ৩০ দিন পর নিজেই বুঝবেন আরও ৩০ দিন লাগবে কিনা। ২. ডিজিটাল ডিটক্স: WhatsApp, Insta, Facebook, Number সব জায়গা থেকে ব্লক বা মিউট। "শুধু স্টোরি দেখব" বলে নিজেকে ঠকাবেন না। ৩. ট্রিগার সরান: ওর দেওয়া গিফট, চিঠি, ছবি একটা বাক্সে ভরে আলমারির উপরে তুলে রাখুন। চোখের সামনে থাকলে মন নরম হয়। ৪. নিজেকে রিপ্লেস করুন: যে সময়টা ওকে মেসেজ করতেন, সেই সময়ে জিম, স্কেচিং, রান্না বা বন্ধুদের আড্ডা ঢোকান। খালি সময় = ওর কথা মনে পড়া। ৫. ইমার্জেন্সি প্রোটোকল: বাড়ির অসুস্থতা, টাকাপয়সা, লিগ্যাল নোটিসের মতো জরুরি বিষয় ছাড়া রিপ্লাই দেবেন না। দিলেও ২ লাইনে, আবেগ ছাড়া, শুধু ইনফো দিয়ে।
নো কনট্যাক্ট-এর পর কী হবে? ৩টে আউটকাম ১. ও ফিরে আসবে: সত্যি ভালোবাসা থাকলে ৩০-৬০ দিন পর ও নিজেই যোগাযোগ করবে। তখন ম্যাচিওর হয়ে কথা বলার সুযোগ পাবেন। ২. আপনি মুভ অন করবেন: ৪৫ দিন পর দেখবেন ওকে ছাড়া দিন ভালোই কাটছে। তখন বুঝবেন, আঁকড়ে থাকাটা অভ্যাস ছিল। ৩. কিছুই হবে না: দুজনেই চুপ থাকবেন। এটাও একটা উত্তর। বুঝবেন সম্পর্কটা দুজনের জন্যই ছিল না।
শেষ কথা: নো কনট্যাক্ট ম্যাজিক ওয়ান্ড নয় যে ঘুরালেই প্রাক্তন ফিরে আসবে। এটি আয়না। নিজেকে দেখার আয়না। মনোবিদদের একটা কথা মনে রাখবেন - "দূরত্ব সম্পর্ক নষ্ট করে না, দূরত্ব ভুল মানুষকে এক্সপোজ করে দেয়"। তাই কষ্ট হলেও নিজের জন্য এই ৩০ দিনটা নিন। ভেঙে পড়বেন না, বরং গড়ে উঠবেন।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News