
ডায়াবেটিস নেই তবুও সুগার ওঠা-নামা করছে। পেটের মেদ কমছে না। রাতে ঘুম আসছে না। কারণ খুঁজতে গিয়ে ডায়েট আর এক্সারসাইজ সব বদলেছেন। কিন্তু একটা জিনিস বাদ দিয়ে গেছেন - আপনার সকাল।
ডাক্তাররা বলছেন, সকালে শুধু শর্করা বাড়লে সমস্যা নয়। আসল খেলাটা করে আপনার শরীরের "স্ট্রেস হরমোন" কর্টিসল। সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত কর্টিসল এমনিই একটু বাড়ে। একে বলে Cortisol Awakening Response। এটা আমাদের ঘুম থেকে তোলার জন্য দরকার। কিন্তু আমাদের কিছু ভুলে এই কর্টিসল স্বাভাবিকের থেকে অনেক বেশি বেড়ে যায়। আর তখনই বিপদ।
কর্টিসল বাড়লে কী হয়? প্রথমে শরীর ভাবে আপনি বিপদে আছেন। তাই সে লিভারকে বলে আরও সুগার রক্তে ছাড়তে। ফলে খালি পেটেই সুগার হাই। দ্বিতীয়ত কর্টিসল পেটের কাছে চর্বি জমায়। তৃতীয়ত এটা রাতে মেলাটোনিন হরমোনকে আটকায়, তাই ঘুম আসে না।
সকালে কোন ৩টি ভুলে কর্টিসল বাড়ছে?
প্রথম ভুল হল : ঘুম ভেঙেই ফোন আর নিউজ.. Alarm বন্ধ করেই WhatsApp, কাজের মেইল আর নেগেটিভ খবর দেখা। মস্তিষ্ক সাথে সাথে "fight or flight" মোডে চলে যায়। শরীর ভাবে বিপদ এসেছে। আর অমনি কর্টিসল ৫০% বেড়ে যায়।
দ্বিতীয় ভুল হল :জল না খেয়ে চা-কফি আর বিস্কুট : সারারাত পর শরীর Dehydrated থাকে। এই সময় ক্যাফেইন আর চিনি ঢুকলে ব্লাড সুগার হঠাৎ লাফিয়ে ওঠে। আর সুগার ওঠা-নামা মানেই শরীরে স্ট্রেস। শরীর তখন আরও কর্টিসল বানায় সুগার ব্যালেন্স করতে।
তৃতীয় ভুল হল :সকালের আলো না গায়ে লাগানো আর তাড়াহুড়ো: ঘুম থেকে উঠেই অন্ধকার ঘরে ফোন ঘেঁটে রেডি হয়ে দৌড়। সূর্যের আলো না পেলে শরীরের ঘড়ি গন্ডগোল করে। আর "দেরি হয়ে যাচ্ছে" এই টেনশন সরাসরি কর্টিসল বাড়ায়।
তাহলে সকালটা কীভাবে শুরু করবেন?
খুব কঠিন কিছু নয়। ঘুম থেকে উঠে প্রথম ১০ মিনিট ফোন ছুঁবেন না। জানলার কাছে গিয়ে ৫ মিনিট রোদ গায়ে লাগান। তারপর ১ গ্লাস ঈষদুষ্ণ জল খান। চা খাওয়ার আগে পেটে কিছু প্রোটিন দিন - ২টো সেদ্ধ ডিম, মুঠো বাদাম বা দই। শর্করা একদম খালি পেটে নয়।
আর অফিসের তাড়া থাকলেও ৩টে গভীর শ্বাস নিন। শরীরকে বোঝান "সব ঠিক আছে, তাড়াহুড়ো নেই"।
ওজন কমাতে বা সুগার বশে রাখতে শুধু খাবার কন্ট্রোল করলেই হবে না। সকালের স্ট্রেস কন্ট্রোল করতে হবে। মনে রাখবেন, আপনার এক কাপ চা আর একটা নোটিফিকেশনই সারাদিনের কর্টিসল ঠিক করে দেয়।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News