Cancer Causing Foods: যে ৬টি খাবার ক্যানসারের ঝুঁকি বাড়ায়, জানুন এক ক্লিকে

Published : Nov 04, 2026, 01:38 PM IST

Cancer Causing Foods: বিশ্বজুড়ে মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ ক্যানসার। কিন্তু জানেন কী দৈনন্দিনকার কিছু কিছু খাবারে মধ্যেই লুকিয়ে রয়েছে ক্যান্সারের জীবানু। কীভাবে বুঝবেন? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
17
যে ৬টি খাবার ক্যানসারের ঝুঁকি বাড়ায়

বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ ক্যানসার। দীর্ঘদিন ধরে কিছু নির্দিষ্ট খাবার খেলে ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে শরীরে প্রদাহ বা স্থূলতা বাড়ে, যা ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। ক্যানসারের জন্য দায়ী এমন কিছু খাবারের কথাই আজ জানাব।

27
বেকন, হট ডগ ও সালামির মতো খাবার ক্যানসারের ঝুঁকি বাড়ায়

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বেকন, হট ডগ ও সালামির মতো খাবারকে 'গ্রুপ ১ কার্সিনোজেন' হিসেবে চিহ্নিত করেছে। এসব খাবারে নাইট্রেট ও নাইট্রাইট থাকে, যা কোলন ও পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি মারাত্মকভাবে বাড়ায়।

37
রান্নার তেল বারবার ব্যবহার করলে ক্যানসারের ঝুঁকি বাড়ে

চিপস বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো শর্করাযুক্ত খাবার অতিরিক্ত তাপমাত্রায় ভাজলে অ্যাক্রিলামাইড তৈরি হয়। এছাড়া রান্নার তেল বারবার ব্যবহার করলে তাতে বিষাক্ত উপাদান জমতে থাকে, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

47
গরু, শুকর ও খাসির মাংস ক্যানসারের কারণ হতে পারে

বিশেষজ্ঞরা গরু, শুকর ও খাসির মাংসকে ক্যানসারের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন। অতিরিক্ত রেড মিট খেলে কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি বাড়ে। উচ্চ তাপমাত্রায় বা সরাসরি আগুনে গ্রিল করে এসব মাংস রান্না করলে এইচসিএ (HCAs) এবং পিএএইচ (PAHs)-এর মতো ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক তৈরি হয়।

57
সামান্য পরিমাণ মদ্যপানও ক্যানসারের ঝুঁকি বাড়ায়

অ্যালকোহল বা মদ একটি 'গ্রুপ ১ কার্সিনোজেন'। এটি মুখ, গলা, স্তন, যকৃৎ এবং কোলন ক্যানসারসহ অন্তত সাত ধরনের ক্যানসারের কারণ হতে পারে। খুব সামান্য পরিমাণ মদ্যপানও ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

67
ফাস্ট ফুড ও প্রক্রিয়াজাত খাবার ক্যানসারের ঝুঁকি বাড়ায়

প্যাকেটজাত স্ন্যাকস, ফাস্ট ফুড, চিনিযুক্ত সিরিয়াল এবং রেডি-টু-ইট খাবারে ফাইবার ও পুষ্টির অভাব থাকে। এসব খাবার রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। এর ফলে শরীরে প্রদাহ ও স্থূলতা দেখা দেয়, যা ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

77
সোডা ও চিনিযুক্ত পানীয় ক্যানসারের ঝুঁকি বাড়ায়

সোডা, মিষ্টি পানীয় এবং প্রক্রিয়াজাত চিনি সরাসরি ক্যানসার সৃষ্টি করে না। তবে এসব খাবার খেলে ওজন বাড়ে এবং ইনসুলিনের মাত্রা হঠাৎ বেড়ে যায়। এর ফলে শরীরে প্রদাহ তৈরি হয়, যা ক্যানসার কোষ বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories