শুধু বাক্স বন্দী চকোলেট নয়, দিন এই বিশেষ উপহার, রইল চকোলেট ডে স্পেশ্যাল গিফটের আইডিয়া

Published : Feb 09, 2023, 01:19 PM IST
Chocolate Day

সংক্ষিপ্ত

আজ ভালোবাসার মানুষকে শুধু বাক্স বন্দী চকোলেট নয়, দিন এই বিশেষ উপহার, রইল চকোলেট ডে স্পেশ্যাল গিফটের আইডিয়া। দেখে নিন কী করবেন।

বিশ্বব্যাপী পালিত হচ্ছে চকোলেট ডে। উৎসবের শুরু রোজ ডে দিয়ে। তার পর আসে প্রপোজ ডে। আসে চকোলেট ডে, টেডি ডে থেকে শুরু করে কিস ডে, ভ্যালেন্টাইন্স ডে। এই সকল দিনগুলোতে বিশ্বব্যাপী মানুষগুলো তাদের ভালোবাসা প্রকাশ করে। আজ ভালোবাসার মানুষকে দিন এমন উপহার। এতে যেমন গাঢ় হবে প্রেমের রঙ তেমনই সম্পর্কে আসবে মিষ্টতা। আজ ভালোবাসার মানুষকে শুধু বাক্স বন্দী চকোলেট নয়, দিন এই বিশেষ উপহার, রইল চকোলেট ডে স্পেশ্যাল গিফটের আইডিয়া। দেখে নিন কী করবেন।

চকোলেট বোকে দিতে পারেন। বিভিন্ন ধরনের চকোলেট নিয়ে সাজিয়ে বোকে তৈরি করে নিন। বাজেট একটু বেশি হলে এমন উপহার কিনে পারেন। ভালোবাসার মানুষের পছন্দ চকোলেটগুলো সাজিয়ে বোকে তৈরি করে তাকে উপহার দিন। এর সঙ্গে দিতে পারে একটি গোলাপ।

চকোলেট বক্স দিতে পারেন। কাস্টমাইজ চকোলেট বক্স দিতে পারেন মনের মানুষকে। এখন বিভিন্ন নকশার চকোলেট বক্স পাওয়া যায়। চাইলে বক্সের গায়ে আপনার ও আপনার প্রেমিকের ছবি প্রিন্ট করে বসাতে পারেন। এই বক্সে তার পছন্দের সকল চকোলেট ভরে দিন বাক্সে। এর সঙ্গে দিন লাল গোলাপ। এতে সম্পর্ক হবে আরও মজবুত। প্রকাশ পাবে আপনার মনের অনুভূতি। এভাবে দিনটি করে তুলুন আরও স্পেশ্যাল।

হার্ট শেপ চকোলেট দিতে পারেন আজ। ভালোবাসা প্রকাশ পাক আপনার উপহারে। বিভিন্ন কোম্পানির হার্ট শেপ চকোলেট বিক্রি হয়। এর মধ্যে থেকে একটি বেছে নিন। আজ এই উপকার দিন মনের মানুষকে। সঙ্গে অবশ্যই দিন গোলাপ। এতে সম্পর্ক হবে আরও মজবুত।

চলছে ভালোবাসার সপ্তাহরোজ ডে দিয়ে শুরু হয় সপ্তাহ। এই সপ্তাহের তৃতীয় দিন হল চকোলেট ডে। এই রীতি প্রথম শুরু করে মোরোজফ নামের এক চকোলেট বিক্রেতা। ১৯ শতকে একটি ব্রিটিশ পরিবার তাদের কোকো মাখন ব্যবহার করার উপায় খুঁজছিলেন। রিচার্ড ক্যাডবেরি এটি আবিস্কার করেন। ভিক্টোরিয়ান যুগে এই রিচার্ড ক্যাডবেরি নামে ব্যক্তি চকোলেট বিক্রি করতেন। তিনিই একবার হার্ট শেপেড বক্সে চকোলেট ভরে বিক্রি করতে শুরু করেন। সেই থেকে চকোলেট উপহার দেওয়ার রীতি শুরু হয়। আজ শুধু একটি চকোলেট নয়। আজ মেনে চলুন এই সকল টিপস। ভালোবাসার মানুষকে দিতে পারেন এমন উপহার। এতে সম্পর্কের রং হবে আরও রঙিন। 

 

আরও পড়ুন

চকোলেট ডে-তে ভালোবাসার মানুষকে জানান শুভেচ্ছা, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ

ভ্যালেন্টাইন ডে-র আগেই নতুন প্রেমিকা খুঁজে পেলেন বিল গেটস, জানুন ধনকুবেরের বিধবা প্রেমিকাকে

দেখে নিন কেমন কাটবে আজকের দিন, কার জন্য দিনটি অনুকূল, কার জীবনে আসতে পারে বাধা

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

Reparenting: বাবা-মাকে নতুন করে ভালোবাসার পাঠ, চিনে ঝড় তুলেছে এই নতুন ট্রেন্ড
Brain Food for Kids: শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে এই ৭টি খাবার