Grocery Dating Trend: সময়ের সঙ্গে সঙ্গে বদল আসছে স্টাইলে। শুধুমাত্রই জেন জি এমনটা নয়! নতুন প্রজন্মের ছেলেমেয়েরা, যারা জেন জি-র আওতায় পড়েন না, তারাও কিন্তু নতুন ট্রেন্ডে গা ভাসাচ্ছে (Grocery Dating Trend)। পুরনো ধরন বেরিয়ে আসতে চাইছেে তারা। এই মুহূর্তে চূড়ান্ত ট্রেন্ডিং ‘গ্রোসারি ডেটিং'। সাধারণত এতদিন অবধি একাধিক ডেটিং অ্যাপের মাধ্যমে চলত দেখা সাক্ষাৎ। পছন্দ হলে রাইট সোয়াইপ, আর পছন্দ না হলে লেফট সোয়াইপ। আর সোয়াইপ ম্যাচ হলে শুরু হত চ্যাট, তারপর ধীরে ধীরে দেখা করার প্ল্যান এবং বাকিটা। কিন্তু সময় এগোচ্ছে। তাই ডেটিং-এর ধরনে আসছে বদল। তবে ডেটিং অ্যাপ ছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও কথাবার্তা শুরু হওয়ার পর অনেকে দেখা করতেন (Grocery Dating Viral Trend)। কার্যত, অবিবাহিতদের এক অসাধারণ মিলনস্থল হচ্ছে ডেটিং প্ল্যান। কিন্তু কত আর চ্যাট এবং রাইট-লেফট সোয়াইপ করা যায়? ক্লান্ত অনেকেই। তাই এবার যেন একেবারে লাইভ ডেটিং। আজকাল চলছে 'গ্রোসারি ডেটিং'।
আরও পড়ুনঃ Valentine's Day: সকালে বেরিয়ে যেতে হয়েছে অফিস! বাড়ি ফিরে কীভাবে বানাবেন রোম্যান্টিক নাইট?
বিষয়টা অনেকটা এইরকম। ধরুন আপনি বাজারে বা কোনও দোকানে জিনিস কিনতে গেলেন। সেখানেই হবে আলাপচারিতা, শুরু হবে কথাবার্তা এবং প্রেম বা সাধারণ আড্ডাও হতে পারে। কিন্তু মোটকথা গল্প শুরু। এটাকেই বলা হচ্ছে ‘গ্রোসারি ডেটিং'। অন্যভাবে দেখতে গেলে, অফলাইন কমিউনিটিগুলি বৃদ্ধি পাচ্ছে। যেমন Strangers House Party বা Strangers Trip। কিন্তু ‘গ্রোসারি ডেটিং' একটু আলাদা বিষয়।
ভারতের একাধিক মেট্রো সিটিতে হচ্ছে এইরকম ডেটিং। তারা হয়ত কেউ কাউকে চেনেন না। কিছু জিনিস কিনতে গেছেন সুপার মার্কেটে। এবার সেখানে গিয়ে পাশাপাশি দাঁড়িয়ে প্রয়োজনীয় জিনিস বাছাই করতে করতে কথা বলতে শুরু করছেন দুজন। তারপর আলাপ হচ্ছে। চা-কফি খাওয়া হচ্ছে। আড্ডা হচ্ছে। এটাকেই বলা হচ্ছে ‘গ্রোসারি ডেটিং'। হ্যাঁ, অনেক অবিবাহিতরাই আজকাল নতুন বন্ধুর খোঁজে এই পদ্ধতি অবলম্বন করছেন এবং ভাইবস ম্যাচ হলে সেই বন্ধুত্ব জমে যাচ্ছে। প্রেমিকা বা বন্ধু, সেটা যাই খুঁজুন না কেন, ক্রমশই পপুলার হচ্ছে ‘গ্রোসারি ডেটিং'। বিষয়টা অনেকটাই স্বাভাবিক এবং ডিজিটাল স্ক্রিন টাইমিং-এর কোনও ব্যাপার নেই। যেটা একটা ভালো ব্যাপার। মোবাইলের স্ক্রিন ছেড়ে মানুষ সাধারণভাবে বন্ধুত্ব শুরু করছে।
তবে এই আইডিয়াটা এসেছে ইউরোপ থেকে। ২০২৪ সালে, স্পেনে অনেকে শপিং করতে গিয়ে ট্রলিতে উল্টো করে আনারস রাখতেন। সেটি হচ্ছে সিগন্যাল। এরপর তা দেখে যিনি এগিয়ে আসতেন, তাঁর সঙ্গে বন্ধুত্বের শুরু। সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘন্টার সময়টিকে অনেকেই মজার ছলে ‘ডেটিং আওয়ার’ বলতেন। তবে শুধু সুপার মার্কেট বা বাজারে নয়। কোনও বোয়ের দোকান, ক্লাব, ট্র্যাভেল গ্রুপ কিংবা কোনও সোশ্যাল কমিউনিটি অথবা সামাজিক অনুষ্ঠানেও নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় করার প্রবণতা বাড়ছে। আসলে মানুষ বোরিং লাইফ কাটাতে চাইছে। ভারতেও এই প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বাস্তবে সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন অনেকেই। সঙ্গে চলছে কফির আড্ডা এবং ছুটছে গল্পের কিংবা প্রেমের তুফান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News