110

মহাপ্রভু জগন্নাথ রথযাত্রার এই পবিত্র দিনে আপনাকে এবং আপনার পরিবারকে আনন্দ ও সুখে ভরিয়ে তুলুক। জানাই শুভেচ্ছা।
210
মহাপ্রভু জগন্নাথেক কৃপায় আপনার সকল স্বপ্ন পূরণ হোক। রথযাত্রার পবিত্র দিনে আপনার পরিবারের সুখ ও শান্তি বিরাজ করুক।
310
পবিত্র রথযাত্রা উপলক্ষ্যে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
410
পবিত্র রথযাত্রার দিন আপনার হৃদয় আনন্দে ভরে উঠুক। এই বিশেষ দিনে পান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার আশীর্বাদ।
510
কেটে যাক সকল অন্ধকার। জীবন হোক আনন্দে ভরপুর। রইল রথযাত্রার শুভেচ্ছা।
610
জগন্নাথ হলেন রূপের জ্যোতি। জগৎ সংসারে রূপের মূরতি। দুঃখী তাপি পার করতে এসেছে ভক্তের টানে পৃথিবীতে। শুভ রথযাত্রা।
710
রথযাত্রার পুণ্যতিথিতে আন্তরিকভাবে জগন্নাথদেবের কাছে এই প্রার্থনা করি আজ ও আগামী ভালো কাটুক সবার। শুভ রথযাত্রা।
810
ভগবান জগন্নাথের হাত সর্বদা থাকুক আপনার ওপর। সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন। শুভ রথযাত্রা।
910
আজ এই বিশেষ উৎসবে বিশ্বজগতের প্রভু ভগবান জগন্নাথকে সম্মান জানান। সর্বজনীন ভ্রাতৃত্ব, ভালোবাসা, মমতা ও একত্রিত হওয়ার দিনটি পালিত হোক। শুভ রথযাত্রা।
1010
জগন্নাথের রথযাত্রা অনন্য উৎসব। চলছে নয় দিনের বার্ষিক উৎসব। আসুন প্রভু জগন্নাথের গৌরব উদযাপন করি। শুভ রথযাত্রা।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News