Hotel: হোটেলের ঘরে ঘড়ি থাকে না কেন জানেন? কারণ শুনলে চমকে যাবেন, বিরাট ব্যবসার ফন্দি!

Published : Sep 04, 2026, 11:40 PM IST
hotel room

সংক্ষিপ্ত

Hotel Rooms: আপনি কি কখনও খেয়াল করেছেন, ফাইভ স্টার হোক বা সাধারণ হোটেল, ঘরের দেওয়ালে কখনও ঘড়ি থাকে না? টিভি, এসি, ফ্রিজ সব থাকে, কিন্তু ঘড়ি থাকে না। এর পিছনে আলস্য নয়, রয়েছে হোটেল ইন্ডাস্ট্রির এক বুদ্ধিদীপ্ত মনস্তাত্ত্বিক কৌশল।

Hotel: আমরা হোটেলে গেলে প্রথমেই খুঁজি ঘড়ি ক'টা বাজে। কিন্তু দেওয়ালে ঘড়ি খুঁজে পাই না। আমরা ভাবি হয়তো হোটেল কর্তৃপক্ষ ভুলে গেছে। না, একদমই নয়। এটি ইচ্ছে করেই করা হয়, এবং এর পিছনে রয়েছে তিনটি বড় কারণ। নিজেদের স্বার্থেই এ বিষয়ে জেনে রাখা ভালো। না হলে সমস্যা হতে পারে।

১. আপনাকে সময় ভুলিয়ে দেওয়াই উদ্দেশ্য:

হোটেল চায় আপনি সময়ের হিসাব ভুলে যান। ঘড়ি দেখলেই আমাদের মাথায় আসে, এবার চেক-আউটের সময় হয়ে গেল, এবার বাড়ি ফিরতে হবে। ঘড়ি না থাকলে আপনি রিল্যাক্সড থাকবেন। যত বেশি সময় হোটেলে থাকবেন, তত বেশি রুম সার্ভিস, স্পা, বার, রেস্তোরাঁতে টাকা খরচ করবেন। এটাকে বলে 'Casino Strategy', ক্যাসিনোতেও কখনও ঘড়ি থাকে না।

২. চেক-আউট লেট করানো:

যদি ঘরে ঘড়ি থাকে, আপনি সকাল ১০টায় চেক-আউটের জন্য তাড়াহুড়ো করবেন। ঘড়ি না থাকলে আপনি ফোন বা রিসেপশনে জিজ্ঞাসা করবেন, আর হোটেলের কর্মীরা আপনাকে বলবে আরও একটু থাকুন, লেট চেক-আউটের অফার নিন। এর জন্য তারা এক্সট্রা টাকা নেয়। এটাই তাদের ব্যবসা।

৩. ডিজিটাল যুগ এবং খরচ বাঁচানো:

এখন সবার হাতে মোবাইল, ল্যাপটপে সময় দেখা যায়। তাই আলাদা করে দেওয়াল ঘড়ি লাগানো, তার ব্যাটারি বদলানো, মেইনটেনেন্স করা - এটা হোটেলের কাছে এক্সট্রা খরচ। আর অতিথিরা অনেক সময় ঘড়ি নষ্ট করে ফেলে বা নিয়ে চলে যায়। তাই হোটেল মালিকরা এই ঝামেলা থেকেই মুক্তি পেতে ঘড়ি রাখেন না।

তাহলে সময় দেখবেন কীভাবে?

বেশিরভাগ হোটেলে এখন বিছানার পাশে ডিজিটাল অ্যালার্ম ক্লক দেওয়া হয়, বা টিভির স্ক্রিনেই সময় দেখা যায়। ফোন করলেই রিসেপশন থেকে সময় বলে দেওয়া হয়। তাই পরেরবার হোটেলে গিয়ে ঘড়ি না দেখতে পেলে অবাক হবেন না। বুঝবেন, আপনাকে আরও কিছুক্ষণ আটকে রেখে ব্যবসা বাড়ানোর এটা একটা স্মার্ট চাল।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Kanchenjunga: দার্জিলিং মানেই ভিড়! কাঞ্চনজঙ্ঘা দেখতে চান? ঘুরে আসুন এই অফবিট গ্রাম থেকে
Hair Growth: চুল মজবুত করতে ও নতুন চুল গজাতে ডায়েটে রাখুন এই ৮টি খাবার