Health Tips: শীতেই চুপিসারে বাড়ছে কোলেস্টেরলের সমস্যা? নিয়ন্ত্রণে রাখতে কোন খাবার খাবেন আর কোনটা খাবেন না জানুন ?

Published : Nov 24, 2026, 03:19 PM IST
7 winter foods nurture skin from fish to oranges

সংক্ষিপ্ত

Health Tips: ভাজাভুজি, ঘি, মাখন বা রেডমিট বেশি খেলে এলডিএল (LDL) কোলেস্টেরল বেড়ে যায়। শীতে নিশ্চুপে বাড়ে কোলেস্টেরল, নিয়ন্ত্রণে রাখতে কোন খাবার খাবেন আর কোনটা এড়িয়ে যাবেন? বিস্তারিত জানুন। পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Health Tips: শীতকাল মানেই পিঠে-পুলি, বিরিয়ানি, কচুরি আর ঘন ঘন ভাজাভুজি খাওয়ার ধুম। আর এই সময়টাতেই নিশ্চুপে বাড়ে কোলেস্টেরল। শীতে আমরা জল কম খাই, শরীরচর্চা কম করি, ফলে রক্তে LDL বা খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, ভাজাভুজি, ঘি, মাখন বা রেডমিট বেশি খেলে এলডিএল (LDL) কোলেস্টেরল বেড়ে যায়। কিন্তু শুধু খাদ্যাভ্যাস বদলে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করা যায় না, তার সঙ্গে জীবনযাত্রাতেও পরিবর্তন জরুরি। তবুও কোন খাবার খাবেন আর কোনটা এড়িয়ে যাবেন, জেনে নিন।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে কোন খাবার খাবেন?

১. ওটস ও ফাইবার যুক্ত খাবার: ওটসে থাকা বিটা-গ্লুকান কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়া ঢেঁকি ছাঁটা চাল, গোটা শস্য, ডাল, ছোলা খান।

২. বাদাম ও বীজ: আখরোট, আমন্ড, ফ্ল্যাক্সসিডে আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, যা HDL বা ভালো কোলেস্টেরল বাড়ায়।

৩. মাছ: সামুদ্রিক মাছ বিশেষ করে ইলিশ, সার্ডিন, স্যামনে ওমেগা-৩ থাকে।

৪. শাক-সবজি ও ফল: পালং শাক, ব্রকলি, পেয়ারা, আপেল, কমলালেবুতে থাকা ফাইবার LDL কমায়।

৫. অলিভ অয়েল: সর্ষের তেল বা ঘি-এর বদলে রান্নায় অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।

কোন খাবার একেবারেই নয়?

১. ভাজাভুজি ও ফাস্ট ফুড: সিঙাড়া, কচুরি, চিপস, বার্গারে ট্রান্স ফ্যাট থাকে, যা কোলেস্টেরল বাড়ায়।

২. ঘি, মাখন, ডালডা: এতে স্যাচুরেটেড ফ্যাট বেশি।

৩. রেড মিট: খাসির মাংস, গরুর মাংসে কোলেস্টেরল বেশি। মুরগির মাংস খেলেও চামড়া ফেলে খান।

৪. মিষ্টি ও কোল্ড ড্রিংকস: অতিরিক্ত চিনি ওজন বাড়ায়, যা পরোক্ষভাবে কোলেস্টেরল বাড়ায়।

৫. ধূমপান ও মদ্যপান: এগুলি HDL কমিয়ে LDL বাড়িয়ে দেয়।

শুধু খাবার নয়, প্রতিদিন ৩০ মিনিট হাঁটা, পর্যাপ্ত জল খাওয়া এবং ওজন নিয়ন্ত্রণে রাখলেই শীতেও কোলেস্টেরল থাকবে নিয়ন্ত্রণে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Kitchen Tips: আটার কৌটোয় পোকা ধরছে? এই টোটকা মানলে সারা বছর ভালো থাকবে
ঝগড়ার পর মেসেজ পাঠিয়ে Delete করলেন সঙ্গী? এই ট্রিকেই পড়ে নিন ডিলিট করা WhatsApp মেসেজ