“দেশ ঘুরুন, দেশের টাকা দেশেই রাখুন”, প্রধানমন্ত্রীর আর্জির পর মধুচন্দ্রিমায় ৫ জায়গা যা দেবে বিদেশর অনুভূতি

Published : May 19, 2026, 03:36 PM IST
Himachal hidden gem

সংক্ষিপ্ত

প্রধানমন্ত্রীর আর্জি, “বিদেশ নয়, আগে দেশ দেখুন”। মধুচন্দ্রিমা ক্যানসেল? একদম না। ভারতেই আছে সুইজারল্যান্ড, স্কটল্যান্ড, বালি, মালদ্বীপের কার্বন কপি। খরচও অর্ধেক, ভিসার ঝামেলা নেই, আর দেশের টাকা দেশেই থাকল। হানিমুনের জন্য বেছে নিন এই ৫টা ‘মিনি-বিদেশ’।

“হানিমুনে প্যারিস যাব” প্ল্যানটা বাতিল? মন খারাপ করবেন না। প্রধানমন্ত্রী যখন বলেছেন দেশের অর্থনীতির জন্য দেশেই ঘুরুন, তখন দেশই আপনাকে বিদেশের ফিল দেবে।

টাকা, পাসপোর্ট, ভিসা, ডলারের দাম, কিছু নিয়ে ভাবতে হবে না। শুধু ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন। রইল ৫ টা ‘দেশি-বিদেশি’ হানিমুন স্পট।

১. সুইজারল্যান্ড চাইলে যান: গুলমার্গ ও পহেলগাম, কাশ্মীর:

বরফে ঢাকা পাহাড়, পাইন বন, গন্ডোলা রাইড, সবুজ মেডো। পহেলগামের বেতাব ভ্যালি দেখলে মনে হবে আপনি আল্পসে দাঁড়িয়ে।

হানিমুন স্পেশাল: গুলমার্গে গন্ডোলায় চড়ে আফারওয়াত পিক, পহেলগামে লিডার নদীর ধারে কটেজ, শ্রীনগরের ডাল লেকে শিকারা রাইড আর হাউসবোটে রাত।

খরচ: ২ জনের ৫ রাত ৬ দিন, ৪৫-৬০ হাজার। সুইজারল্যান্ডে এটা ৩ লাখ+।

২. স্কটল্যান্ডের ফিল চাইলে যান: খাজ্জিয়ার, হিমাচল প্রদেশ:

একে বলে ‘মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া’। সবুজ ভ্যালি, মাঝে লেক, চারপাশে ঘন জঙ্গল। কুয়াশামাখা সকালে মনে হবে হাইল্যান্ডে আছেন।

হানিমুন স্পেশাল: লেকের ধারে প্যারাগ্লাইডিং, ডালহৌসির চার্চ, খাজ্জি নাগ মন্দির। ডালহৌসি-খাজ্জিয়ার-চাম্বা রোড ট্রিপটা পুরো সিনেমার মতো।

খরচ: ২ জনের ৪ রাত ৫ দিন, ৩০-৪০ হাজার।

৩. বালি-মালদ্বীপের বিচ চাইলে যান: আন্দামান, হ্যাভলক ও নীল আইল্যান্ড:

সাদা বালির বিচ, ক্রিস্টাল ক্লিয়ার নীল জল, কোরাল রিফ, ওয়াটার ভিলা। রাধানগর বিচ এশিয়ার সেরা বিচের তকমা পেয়েছে।

হানিমুন স্পেশাল: হ্যাভলকে স্কুবা ডাইভিং, নীল আইল্যান্ডে ন্যাচারাল ব্রিজে সানসেট, কালাপাথর বিচে প্রাইভেট ক্যান্ডেল লাইট ডিনার।

খরচ: ২ জনের ৫ রাত ৬ দিন, ৫৫-৭৫ হাজার। মালদ্বীপে ২ লাখের নিচে হয় না।

৪. ইউরোপের ব্যাকওয়াটার চাইলে যান: আলেপ্পি ও মুন্নার, কেরালা

আলেপ্পির ব্যাকওয়াটারকে বলে ‘ভেনিস অফ দ্য ইস্ট’। হাউসবোটে ভাসতে ভাসতে নারকেল বাগান, ধানক্ষেত। আর মুন্নার হলো সবুজ চা বাগানের স্কটল্যান্ড।

হানিমুন স্পেশাল: প্রাইভেট হাউসবোটে ১ রাত, কুমারাকমে বার্ড স্যাংচুয়ারি, মুন্নারে টি গার্ডেনে ফটোশুট, ইরাভিকুলামে নীলকুরিঞ্জি।

খরচ: ২ জনের ৫ রাত ৬ দিন, ৪০-৫৫ হাজার।

৫. থাইল্যান্ডের পাহাড়-ঝরনা চাইলে যান: মেঘালয়, চেরাপুঞ্জি ও ডাউকি

লিভিং রুট ব্রিজ, সেভেন সিস্টার্স ফলস, নোহকালিকাই ফলস, আর ডাউকির উমঙ্গট নদী। নদীর জল এত স্বচ্ছ যে নৌকা হাওয়ায় ভাসছে মনে হয়। একদম ক্রাবি-ফি ফি ফিল।

হানিমুন স্পেশাল: ডবল ডেকার রুট ব্রিজ ট্রেক, ডাউকিতে বোটিং, লাইটলুম ক্যানিয়নে সানরাইজ, শিলংয়ে ক্যাফে হপিং।

খরচ: ২ জনের ৫ রাত ৬ দিন, ৩৫-৫০ হাজার।

শেষ কথা:

প্রধানমন্ত্রীর আর্জি মানে এই নয় যে আপনার স্বপ্নের হানিমুন স্যাক্রিফাইস করতে হবে। ভারতের প্রতিটা কোণায় একটা করে বিদেশ লুকিয়ে আছে। ডলার খরচ না করে টাকায় ঘুরুন। লোকাল হোটেল, লোকাল গাইড, লোকাল খাবার, এতেই দেশের মানুষের লাভ।

আর ছবি? ইনস্টাগ্রামে দিলে বন্ধুরা জিজ্ঞেস করবে, “এটা কোন দেশ রে?” আপনি গর্ব করে বলবেন, “আমার ভারত”।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Kidney Health: এই খাবারগুলি বেশি খেলে কিডনির দফারফা হতে পারে?
Gold Nose Pin: রোজ পরার জন্য মিনিমাল ও স্টাইলিশ সোনার নাকছাবির ডিজাইন