
ওয়াশিংটন: আমেরিকার মেরিল্যান্ড প্রদেশের হারফোর্ড কাউন্টিতে এক পোষা কুকুরের ছোট্ট ভুলে ঘটে গেল বিরাট অঘটন। বাড়ির আদরের হাস্কি কুকুর 'বো' (Bo) রান্নাঘরের কাউন্টারে লাফিয়ে উঠতেই চালু হয়ে যায় টোস্টার। আর তাতেই আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় পুরো বাড়ি, মৃত্যু হয় তিনটি নিরীহ প্রাণীর।
ঘটনাটি ঘটে ২০২৬ সালের ১০ জুলাই। বাড়ির সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনাটি ধরা পড়েছে। দেখা যায়, বাড়ির মালিকরা যখন বাইরে, তখন 'বো' নামের হাস্কি কুকুরটি রান্নাঘরের স্ল্যাবের ওপর কিছু খোঁজার জন্য লাফিয়ে ওঠে। ঠিক সেই সময়েই ভুল করে তার থাবায় টোস্টারের সুইচ অন হয়ে যায়। টোস্টার গরম হতে শুরু করলে তার পাশে থাকা দাহ্য জিনিসে আগুন ধরে যায় এবং চোখের পলকে পুরো রান্নাঘর আগুনের গ্রাসে চলে যায়।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই প্রতিবেশীরা দমকলে খবর দেন। প্রায় ৩০ জন দমকলকর্মী ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে বাড়ির প্রায় $150,000 (ভারতীয় মুদ্রায় প্রায় ১.২৫ কোটি টাকা) মূল্যের ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল।
এই ভয়াবহ আগুনে 'বো' এবং 'আডি' (Audi) নামের আরেকটি কুকুরকে প্রতিবেশীরা সময়মতো উদ্ধার করেন। কিন্তু দুর্ভাগ্যবশত, 'ডেকোটা' (Dakota) নামের অন্য একটি কুকুর এবং বাড়ির দুটি পোষা বিড়াল ধোঁয়া ও আগুনের তাপে মারা যায়।
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই পশুপ্রেমী এবং বিশেষজ্ঞরা মালিকদের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই বলছেন, 'হাস্কির মতো বড় জাতের কুকুরকে ঠিকমতো ট্রেনিং বা ব্যায়াম না করালে তারা বাড়ির ভেতরে এমন বিপজ্জনক আচরণ করতেই পারে। রান্নাঘরে যেখানে এত ইলেকট্রনিক যন্ত্রপাতি, সেখানে কুকুরকে এভাবে একা ছেড়ে দেওয়া মালিকের বড় ভুল' - এমন মন্তব্যই উঠে আসছে।
সব মিলিয়ে, এই ঘটনাটি প্রত্যেক পোষ্য মালিকের জন্য একটি বড় সতর্কবার্তা। বাড়িতে পোষ্য থাকলে ইলেকট্রনিক জিনিসপত্র নিয়ে কতটা সতর্ক থাকা উচিত এবং তাদের সঠিক প্রশিক্ষণ কতটা জরুরি, এই মর্মান্তিক ঘটনাই তার প্রমাণ।
🇺🇸 A family dog accidentally started a fire that killed 3 pets and caused $150,000 in damage to a home in Harford County, Maryland.
On Friday 7/10/26, the family dog named ‘Bo jumped onto the kitchen counter and turned on the toaster, which ignited nearby combustibles and… pic.twitter.com/CobfF0CvEe— Steven Latham (@StevenJLatham1) July 14, 2026
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News