Hair Care: রোজ শ্যাম্পু করলে কি চুল ওঠে? লম্বা চুলের সিক্রেট ফাঁস করলেন জাভেদ হাবিব

Published : Oct 05, 2026, 06:40 PM IST

শরীর সুস্থ রাখতে রোজ স্নান করা জরুরি। অনেকেই আবার রোজ মাথা ঘষে স্নান করেন। কিন্তু প্রতিদিন চুলে শ্যাম্পু করা কি ঠিক? এতে কি চুল বেশি ওঠে? আপনাদের এই সব প্রশ্নের উত্তর দিয়েছেন বিখ্যাত হেয়ার এক্সপার্ট জাভেদ হাবিব।

PREV
15
জাভেদ হাবিবের টিপস

আমাদের অনেকেরই ধারণা, রোজ শ্যাম্পু করলে বোধহয় চুল বেশি ওঠে। এই ভয়ে অনেকেই সপ্তাহে মাত্র এক-দু'দিন শ্যাম্পু করেন। কিন্তু বিখ্যাত হেয়ার এক্সপার্ট জাভেদ হাবিবের মত একেবারেই আলাদা। স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য ঠিক কী করা উচিত, সেটাই তিনি জানিয়েছেন।

25
শ্যাম্পু করলেই কি চুল পড়ে?

জাভেদ হাবিবের মতে, মজবুত চুলের আসল রহস্য লুকিয়ে আছে পরিষ্কার স্ক্যাল্পে। ধুলো, ঘাম, তেল আর দূষণ রোজ আমাদের মাথার ত্বকে জমতে থাকে। দিনের পর দিন চুল না ধুলে চুলের গ্রোথ কমে যায়। শ্যাম্পু করলে চুল উঠবে, এই ভয়ে চুল না ধোয়া একদমই ঠিক নয়। চুলের ধরন বুঝে নিয়মিত চুল পরিষ্কার করা উচিত।

35
দাঁত মাজার মতোই জরুরি

রোজ শ্যাম্পু করলে চুলের বৃদ্ধিতে কোনও প্রভাব পড়ে কি না, এই প্রশ্নের উত্তরে তিনি জানান, চুল আর স্ক্যাল্প সবসময় পরিষ্কার রাখা উচিত। সকালে ঘুম থেকে উঠে আমরা যেমন রোজ দাঁত মাজি আর মুখ ধুই, ঠিক সেভাবেই রোজ চুলের যত্ন নেওয়া দরকার।

45
জাভেদ হাবিবের পরামর্শ
  • ধুলো, রোদ, দূষণ আর ঘাম চুলের মারাত্মক ক্ষতি করে।
  • ময়লা জমলে চুলের স্বাস্থ্য খারাপ হতে বাধ্য।
  • চুলের প্রয়োজন অনুযায়ী নিয়মিত তা পরিষ্কার করা জরুরি।
  • অল্প শ্যাম্পু বা রিঠার জল ব্যবহার করতে পারেন।
  • শ্যাম্পুর পরিমাণের দিকে খেয়াল রাখা খুব দরকার।
  • প্রথমে চুল ভালো করে ভিজিয়ে নিয়ে পছন্দের তেল মেখে নিন।
  • চুলের জন্য কোনও দামি তেলের দরকার নেই।
  • চুল ভালো রাখতে সর্ষের তেল দারুণ কাজ করে বলে তিনি জানিয়েছেন।
55
কতক্ষণ তেল মেখে রাখবেন?

জাভেদ হাবিব জানিয়েছেন, চুল ভিজিয়ে নেওয়ার পর তেল মাখতে হবে। চুল খুব লম্বা হলে হালকা হাতে আঁচড়ে নিন। মাত্র ৫ মিনিট তেল মেখে রাখার পর ভালো করে চুল ধুয়ে ফেলুন। এর জন্য কোনও দামি শ্যাম্পুর দরকার নেই, রোজকার সাধারণ শ্যাম্পু ব্যবহার করলেই হবে। তবে চুল পরিষ্কার রাখাটাই সবচেয়ে বেশি জরুরি।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories