Lawyer এবং Advocate-র পার্থক্য কি জানেন? জেনে নিন দুজনে এক নাকি আলাদা?

Published : Jul 02, 2026, 04:02 PM IST

সাধারণভাবে লয়ার ও অ্যাডভোকেট শব্দ দুটিকে একই অর্থে ব্যবহার করা হলেও, ভারতীয় আইন অনুযায়ী এদের মধ্যে পার্থক্য রয়েছে। আইন বিষয়ে ডিগ্রি থাকলেই তাঁকে লয়ার বলা যায়, কিন্তু আদালতে সওয়াল করার জন্য বার কাউন্সিলের সদস্য হয়ে অ্যাডভোকেট হতে হয়। রইল বিস্তারিত।

PREV
15

আমাদের দৈনন্দিন জীবনে আইন সংক্রান্ত কোনও জটিলতা দেখা দিলে সকলেই লয়ার কিংবা অ্যাডভোকেট শব্দ দুটি ব্যবহার করি। সাধারণভাবে অনেকেই মনে করেন, এই দুটি শব্দের অর্থ একই। কালো কোট পরে আদালতে যাঁদের দেখা যায়, তাঁদের সবাইকেই অনেক আইনজীবী বা অ্যাডভোকেট বলে সম্বোধন করেন। ভারতীয় আইন অনুযায়ী, এই দুই পরিচয় এবং তাঁদের আইনি ক্ষমতার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। সহজ ভাষায় বলতে গেলে, সব লয়ার অ্যাডভোকেট নন, কিন্তু সব অ্যাডভোকেটই অবশ্যই লয়ার।

25

এখন প্রশ্ন হল লয়ার কাদের বলে। যে ব্যক্তি আইন বিষয় পড়াশোনা সম্পন্ন করেছেন, তারাই লয়ার। তাঁরা সাধারণত কোনও স্বীকৃত আইন কলেজ থেকে তিন বা পাঁচ বছরের এলএলবি কোর্স করে থাকেন। একজন লয়ার-র আইনের ওপর পূর্ণাঙ্গ জ্ঞান থাকে। তিনি আপনাকে আইনি পরামর্শ দিতে পারেন এবং কোনও মামলার সকল কাগজ তৈরি করতে পারেন। তিনি আপনার হয়ে আদালতে মামলা লড়তে পারেন। তবে, এমন অধিকার আইনত তাঁর থাকে না।

35

এদিকে অ্যাডভোকেট হল এমন একজন যোগ্যতাসমপন্ন আইনজীবী যিনি পারিশ্রমিকের বিনিমনে আদালতে তাঁর মক্কেলের পক্ষে আইনি প্রতিনিধিত্ব করেন। মামলার ধরন বুঝে আদালতে সওয়াল করেন এবং শক্তিশালী মামলা গড়ে তুলতে যা নথি প্রয়োজন তা প্রস্তুত করেন।

45

আইন সম্পর্কে অ্যাডভোকের জ্ঞান ও দক্ষতার মাধ্যমে তিনি মক্কেলকে বিভিন্ন আইনি বিষয় বুঝতে এবং সঠিক ভাবে মোকাবিলা করতে সাহায্য করেন। লয়ারদের তুলনায় অ্যাডভোকেট বেশি অভিজ্ঞ হন এবং আইনের বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে আইন পেশা পরিচালনা করেন। তাঁদের পারিশ্রমিকও আকর্ষণীয় হয়।

55

সাধারণত AIBE (All India Bar Examination) উত্তীর্ণ হওয়ার পরই তিনি বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত করতে পারেন। দেশের বিভিন্ন আদালতে মক্কেলের পক্ষে দাঁড়িয়েবিচারকের সামনে মামলা পরিচালনা করেন। যে কোনও মামলাপ যুক্তি উপস্থাপনের পূর্ণ আইনি অধিকার তাঁর আছে।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories