
একাধিক অনলাইন শপিং সাইট থেকে নানা স্টোরে চলছে Black Friday Sale। এই সেলের সুবাদে অনেকেই তাদের পছন্দের জিনিস অর্ডার করছেন। কিন্তু জানেন কি এই ব্ল্যাক ফ্রাইডে বিষয়টি আসলে কী? কেন থ্যাঙ্কসগিভিং ডে-র পর পালিত হয় দিনটি। জেনে নিন এই দিনটি পালন করার পিছনে আছে কোন রহস্য।
ব্ল্যাক ফ্রাইডে শব্দের উৎপত্তি
ব্ল্যাক ফ্রাইডে নাম শুনেই মনে হয় অশুভ দিন। কিন্তু, আসলে তা নয়। আমেরিকার জনগণের কাছে দিনটি খুবই শুভ এবং বহু প্রতিক্ষিত একটা দিন। ১৮৬১ সালে ফিলাডেলফিয়ায় এই শব্দটি উদ্ভব হয়েছিল। সেই থেকেই এই ব্যস্ত শপিং দিনটির এহেন নাম প্রচলিত হয়ে আসছে।
ফিলাডেলফিয়ার এক বিশেষ বিভাগের উপাখ্যান অনুসারে, থ্যাঙ্কস গিভিং ডে-র পরের দিনকে ব্ল্যাক ফ্রাইডে নামে অভিহিত করা হয়েছিল। কারণ, এই দিনে যুক্তরাষ্ট্রে বছরের সবচেয়ে বেশি লেনদেন হতো এবং ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। শহরের রাস্তাজুড়ে থাকত প্রচুর মানুষের জমায়েত, প্রচন্ড ট্রাফিক জ্যাম। এত মানুষের জমায়েত ও ট্রাফিক সামলাতে বেশ বেগ পেতে হত ফিলাডেলফিয়ার পুলিশদের। সেই থেকেই ফিলাডেলফিয়ার পুলিশরাই এই দিবসের নাম দিয়েছিলেন ব্ল্যাক ফ্রাইডে। নিউইয়র্ক টাইমস ১৯৭৫ সালের ২৯ নভেম্বর এই দিনটিকে বছরের ব্যস্ততম কেনাকাটা এবং ট্র্যাফিকের দিন হিসেবে উল্লেখ করে।
সরকারি ছুটি
ব্ল্যাক ফ্রাইডে-তে সরকারি কোনও ছুটির দিন ঘোষণা না হলেও ক্যালিফোনিয়া-সহ আমেরিকার কিছু অংশে এটি রাজ্য সরকারী কর্মচারীদের ছুটি হিসেবে বিবেচনা করা হয়। এমনকি, কিছু স্কুল ও অফিস ব্ল্যাক ফ্রাইডে এবং থ্যাঙ্কসগিভিং দিবসে ছুটি ঘোষণা করে।
প্রসঙ্গত, আমেরিকায় ব্ল্যাক ফ্রাইডে-র উৎপত্তি হলেও সোশ্যাল মিডিয়া ও দ্রুতগতির ইন্টারনেটের যুগে এই শব্দের সঙ্গে সকলে পরিচিত। আজকাল একাধিক গ্লোবাল ই কমার্স প্ল্যাটফর্ম এই দিনটিকে কাজে লাগিয়ে বুপুল ছাড় দেয় ও তাদের ব্যবসা বৃদ্ধি পায়। অন্যদিকে, ক্রেতারা এই ছাড়ের কারণে প্রচুর কেনাকাটা করে। আসলে এই দিনটি কোন কারণে ব্ল্যাক, সেই ইতিহাস না জেনে আজকের ক্রেতারা একটা দারুণ ছাড়ের অপেক্ষা করেন। আর এই কারণেই এই দিনটি গোটা বিশ্বের অর্থনীতিতে ছাপ ছেড়ে যায়।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News