
Low Budget Induction Stove: পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব এবার সরাসরি এসে পড়ছে মধ্যবিত্তের ঘরে। প্রসঙ্গত, বিগত কয়েকদিনে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে (cheap and best induction stove in india)। তাই অনেকেই এবার ইনডাকশন স্টোভ এবং কুকারের খোঁজ শুরু করে দিয়েছেন (low price induction)।
উল্লেখ্য, গত ৭ মার্চ থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, ১৪.২ কেজির একটি হোম সিলিন্ডারের দাম ৬০ টাকা বেড়েছে। দিল্লিতে যেটির দাম এখন ৯১৩ টাকা, মুম্বইতে ৯১২.৫০ টাকা, কলকাতায় ৯৩৯ টাকা এবং চেন্নাইতে ৯২৮.৫০ টাকা করে যাচ্ছে।
অন্যদিকে, একটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। তার প্রধান কারণ, পশ্চিম এশিয়ার যুদ্ধকালীন পরিস্থিতি। সেখান থেকেই তেল এবং গ্যাসের সরবরাহ কমে গেছে। তাই স্বাভাবিকভাবেই, এই দাম বৃদ্ধি। এমনকি, অনেক শহরে তো সিলিন্ডার পাওয়াই রীতিমতো কঠিন হয়ে পড়েছে। সেইসব জায়গায় মানুষ ২৫-৩০ দিন অবধি অপেক্ষা করছে।
তাই ইনডাকশন স্টোভের চাহিদা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। কলকাতায় ইনডাকশন স্টোভের বিক্রি তিনগুণ বেড়েছে বলে খবর। সেইসঙ্গে, অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মগুলিতে বিক্রি বৃদ্ধি পেয়েছে প্রায় ১০ গুণ।
আসলে ইনডাকশন দ্রুত গরম হয়ে যায় এবং এতে গ্যাস লিক হওয়ারও ভয় নেই। তাছাড়া এটি সহজেই পরিষ্কার করা যায়। এটি ইলেকট্রিকে চলে এবং দীর্ঘমেয়াদে অর্থও সাশ্রয় করে। সবচেয়ে সস্তা ইনডাকশন স্টোভ কোথায় পাবেন?
অ্যামাজন, ফ্লিপকার্ট এবং বিজয় সেলসের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলিতে এই মুহূর্তে ভালো অফার দিচ্ছে। ভালো মডেলের ইনডাকশনগুলির দামও বেশ সস্তা আছে এখানে। যেমন ১,০৯৯-১,২৯৯ টাকার প্রোডাক্ট রয়েছে। তারপর ১,২৯৯-১,৭০০ বাজেটেও আছে। এছাড়া ২,০০০ টাকা এবং প্রেস্টিজ বা ফিলিপসের মতো নামী মডেলগুলি ৩,০০০-৪,০০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, রিল্যায়েন্স ডিজিটাল বা ক্রোমার মতো অফলাইন স্টোরগুলিও ১,৮০০-৩,৫০০ টাকার মধ্যে ইনডাকশনের দাম অফার করছে। তাছাড়া ইএমআই-এর সুবিধা তো আছেই। প্রতি মাসে ৮০০-১,০০০ টাকা থেকে ইএমআই শুরু। একাধিক মডেলের ক্ষেত্রে অনেক জায়গায় রয়েছে ছাড়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News