বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন মুচমুচে হিংয়ের কাচুরি , রইলো রেসিপি

Published : Mar 17, 2026, 10:28 PM IST
make hing kachuri at home with easy recipe

সংক্ষিপ্ত

বাড়িতে যখন হিং য়ের কচুরি করা হয় অনেক সময় বাইরের দোকানের মতন অতটা টেস্ট পাওয়া যায় না। কিন্তু আজকের প্রতিবেদনে রইল কিভাবে বাড়িতে আপনি বানিয়ে ফেলতে পারবেন খাস্তা হিংয়ের কচুরি একেবারে সহজ পদ্ধতিতে। 

বাড়িতে গরম গরম খাস্তা হিংয়ের কচুরি বানানোর জন্য ময়দা ও ছাতুর (বা ভিজানো ডাল) পুর ব্যবহার করতে হয়। ময়দায় ভালো করে সাদা তেল বা ঘিয়ের ময়ান দিয়ে মেখে ৩০ মিনিট রাখুন। হিং, আদা, কাঁচা লঙ্কা ও ছাতু দিয়ে পুর তৈরি করে ময়দার লেচিতে ভরে হালকা হাতে বেলে নিন। কম আঁচে ডুবো তেলে সোনালী করে ভেজে নিলে দোকানের মতো খাস্তা হবে

বিস্তারিত রেসিপি:

১. ময়দা মাখা (dough preparation) :

* উপকরণ: ২ কাপ ময়দা, ৩-৪ টেবিল চামচ সাদা তেল/ঘি (ময়ানের জন্য), সামান্য নুন, ১/২ চা চামচ চিনি, এবং প্রয়োজনমতো ইষদুষ্ণ জল।

* পদ্ধতি: ময়দায় নুন, চিনি ও তেল দিয়ে খুব ভালো করে মেশান। মিশ্রণটি মুঠো করলে যদি দলা পাকিয়ে যায়, বুঝবেন ময়ান ঠিক হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটি নরম ও মসৃণ ডো (dough) মেখে নিন।

* বিশ্রাম: ডো টিকে একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে অন্তত ২০-৩০ মিনিট রেখে দিন।

২. হিংয়ের পুর তৈরি (stuffing preparation)

* উপকরণ: ১ কাপ ছাতু (অথবা ২ ঘণ্টা ভিজিয়ে রাখা বিউলির ডাল বেটে নেওয়া), ১ চা চামচ হিং, ১ চা চামচ আদা বাটা, ২-৩টি কাঁচা লঙ্কা কুচি, ১/২ চা চামচ জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন ও ভাজার জন্য তেল ।

* পদ্ধতি: কড়াইতে ১ টেবিল চামচ তেল গরম করে হিং ফোরন দিন। এরপর আদা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিন। ছাতু বা ডাল বাটা দিয়ে ভালো করে ভাজুন যতক্ষণ না মিশ্রণটি শুকনো ও সুগন্ধি হচ্ছে। সব মশলা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নামিয়ে ঠান্ডা করে নিন।

৩. কচুরি ভরা ও বেলা (stuffing and rolling)

* ময়দা থেকে লেচি কেটে গোল করুন। হাতের তালু দিয়ে চেপে বাটি আকৃতি তৈরি করুন ।

* ভেতরে ১-২ চামচ পুর ভরে মুখটা ভালো করে বন্ধ করে দিন (যাতে বেরিয়ে না আসে)।

* হাত দিয়ে হালকা চেপে বা আলতো হাতে বেলন দিয়ে সামান্য মোটা করে বেলে নিন।

৪. ভাজা (deep frying)

* গুরুত্বপূর্ণ টিপস: কড়াইতে ডুবো তেল গরম করুন, কিন্তু তেল যেন ধোঁয়া ওঠা গরম না হয়।

* আঁচ: আঁচ একদম মাঝারি বা ধিমে করে কচুরিগুলো ছাড়ুন।

* ফোলানো: হালকা সাঁতলে উঠলে খুন্তি দিয়ে আলতো করে চেপে দিন, কচুরি ফুলে উঠবে।

* সোনালী রং: দুই পিঠ উল্টে লালচে সোনালী ও কড়কড়ে করে ভাজুন।

গরম গরম হিংয়ের কচুরির সাথে পরিবেশন করুন আলুর দম বা ছোলার ডাল।

 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

মাত্র ১০০ টাকায় বদলে ফেলুন ঘরের চেহারা, এই ২০টি জায়গায় তুলসী গাছ লাগিয়ে দেখুন!
Mosquito Repellent: মশার জ্বালায় অস্থির? কেমিক্যাল নয়, এই ৪টি ঘরোয়া উপায়েই হবে কেল্লাফতে!