
আয়নার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে মুখে জেল্লা নেই, ত্বক কেমন ক্লান্ত, নিষ্প্রাণ? ফাউন্ডেশন মাখলেও সেই উজ্জ্বলতা আসছে না? দোষ দেবেন না ক্রিমকে। দোষটা আপনার ত্বকের ওপর জমে থাকা মরা চামড়া, ধুলো আর অতিরিক্ত তেলের।
এই সব ঝামেলা এক নিমেষে সাফ করার জন্য বেস্ট হল মুলতানি মাটি। একে "Fuller's Earth" ও বলে। হাজার বছর ধরে রূপচর্চায় ব্যবহার হচ্ছে। দাম কম, কাজ বেশি। ত্বকের গভীর থেকে তেল-ময়লা টেনে বের করে দেয়, পোরস টাইট করে, আর ত্বকে আনে ন্যাচারাল গ্লো।
কিন্তু শুধু মুলতানি মাটি + জল মেশালে হবে না। তাহলে শীতকালে ত্বক আরও ড্রাই হয়ে যাবে। জেল্লা আনতে চাইলে স্কিন টাইপ বুঝে সঠিক উপাদান মেশাতে হবে।
১. তৈলাক্ত + ব্রণ প্রবণ ত্বকের জন্য: মুলতানি মাটি + গোলাপজল + নিম:
এই কম্বো হল তেলের যম। ২ চামচ মুলতানি মাটি নিন। সাথে ১চামচ গোলাপজল আর ১/২ চামচ নিম পাতা বাটা মেশান। গোলাপজল pH ব্যালান্স করবে, নিম ব্যাকটেরিয়া মারবে। সপ্তাহে ২ দিন লাগান। ১৫ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। তেল কমবে, ব্রণ শুকোবে, মুখে ম্যাট ফিনিশ আসবে।
২. ড্রাই + নিষ্প্রাণ ত্বকের জন্য: মুলতানি মাটি + মধু + দুধ
ড্রাই স্কিনে শুধু মুলতানি মাটি লাগালে ত্বক টেনে যাবে। তাই ময়েশ্চার জরুরি। ২ চামচ মুলতানি মাটি + ১ চামচ কাঁচা দুধ + ১/২ চামচ মধু মেশান। মধু হিউমিডিফায়ার, মানে জল ধরে রাখবে। দুধের ল্যাকটিক অ্যাসিড মরা চামড়া তুলবে। সপ্তাহে ১দিন লাগান। ধোয়ার পর দেখবেন ত্বক টানটান, কিন্তু খসখসে নয়। জেল্লা ফিরে আসবে।
৩. দাগ-ছোপ + ম্লান ত্বকের জন্য: মুলতানি মাটি + টমেটো + লেবু
রোদে পুড়ে ত্বক কালো হয়ে গেছে? ২ চামচ মুলতানি মাটি + ১ চামচ টমেটোর রস + ৩ ফোঁটা লেবুর রস মেশান। টমেটোর লাইকোপিন আর লেবুর ভিটামিন C ত্বক উজ্জ্বল করবে, দাগ হালকা করবে। সপ্তাহে ১ দিনের বেশি লাগাবেন না। লেবু সেনসিটিভ স্কিনে জ্বালা করতে পারে, তাই প্যাচ টেস্ট করে নিন। ১০ মিনিট রেখেই ধুয়ে ফেলুন।
৪. সেনসিটিভ + জ্বালা করে এমন ত্বকের জন্য: মুলতানি মাটি + শশা + অ্যালোভেরা
সেনসিটিভ স্কিনে লেবু, নিম চলবে না। তাদের জন্য বেস্ট হল ঠান্ডা কম্বো। ২ চামচ মুলতানি মাটি + ২ চামচ শশার রস + ১ চামচ অ্যালোভেরা জেল। শশা কুলিং দেবে, অ্যালোভেরা র্যাশ কমাবে। এটা লাগালে মুখে আরাম পাবেন, লালচে ভাব কমবে। সপ্তাহে ২ দিন নিশ্চিন্তে লাগান।
১. মেটাল বাটি নয়: মুলতানি মাটি মেটালের সংস্পর্শে এলে গুণ নষ্ট হয়। কাঁচ বা সিরামিক বাটি ব্যবহার করুন।
২. পুরো শুকোতে দেবেন না: প্যাক ১০০% শুকিয়ে ফাটল ধরলে ত্বক আরও ড্রাই হবে। ৮০% শুকোলেই ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
৩. ঘষবেন না: ধোয়ার সময় মুখ ঘষবেন না। হালকা হাতে ধুয়ে নিন।
৪. ময়েশ্চারাইজার মাস্ট: ধোয়ার সাথে সাথেই হালকা ময়েশ্চারাইজার লাগান। নাহলে ত্বক টানবে।
৫. চোখের চারপাশে নয়: চোখের ত্বক পাতলা। সেখানে প্যাক লাগাবেন না।
কতদিনে রেজাল্ট পাবেন?
মুলতানি মাটি ম্যাজিক নয়। প্রথমবার লাগিয়েই ত্বক পরিষ্কার, টানটান লাগবে। কিন্তু আসল জেল্লা আসতে ৩-৪ সপ্তাহ লাগবে। সপ্তাহে ১-২ দিনের বেশি লাগাবেন না। বেশি লাগালে উল্টে ত্বকের ন্যাচারাল তেল নষ্ট হবে।
২০ টাকার মুলতানি মাটি আর রান্নাঘরের ২-৩ টে জিনিস দিয়েই পার্লারের ফেশিয়ালের কাজ হয়ে যাবে। নিষ্প্রাণ ত্বককে প্রাণ ফেরাতে আজই ট্রাই করুন।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News