
West Bengal Tourism: পুজো মানেই লম্বা ছুটি আর সেই ছুটিতে পাহাড়ের টান। প্রতি বছরই দার্জিলিং, গ্যাংটকে উপচে পড়ে ভিড়। কিন্তু আপনি যদি এবার ভিড় এড়িয়ে একটু নিরিবিলিতে, প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটাতে চান, তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে ঘাটেইতার। দার্জিলিং শহর থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি এখনও অনেকের কাছেই অচেনা। তাই এখানে পাবেন না শহুরে কোলাহল, পাবেন শুধু সবুজ পাহাড়, শান্ত পরিবেশ আর মাথার ওপর ঝকঝকে পরিষ্কার নীল আকাশ। পাশাপাশি এখানে আসলে চোখে পড়বে বিস্তীর্ণ চা বাগান ও ধানক্ষেত। প্রচুর চা গাছ এখানে । আর দার্জিলিং মানেই চা গাছের চাষ তো থাকবেই।পাশাপাশি রয়েছে কমলালেবুর বাগান ও এলাচ গাছ। সবুজে ঘেরা গ্রামের পথ ধরে হাতটার তো উপভোগ করতে পারবেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এছাড়া এখানে ঘুরতে আসলে ঘুরে আসতে পারেন সিটংয়ের রিয়াল নদীর উপত্যকায়। সেখানেই রয়েছে পুরনো বাঁশের সেতু। যা পেরিয়ে উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও অল্প দূরে অবস্থিত রয়েছে অহলাদারা ভিউপয়েন্ট। পাশাপাশি চাইলে ঘুরে আসতে পারেন মংপু। সিটংয়ের বিখ্যাত কমলালেবুর বাগানও এখান থেকে ঘুরতে যেতে পারেন।
এখানে দেখার মতো আলাদা করে কোনও স্পট নেই, এখানে পুরো গ্রামটাই একটা স্পট। সকালবেলা ঘুম ভাঙবে পাখির ডাকে আর কাঞ্চনজঙ্ঘার ঝলক দেখে। মেঘেরা যেন আপনার বারান্দা দিয়েই হেঁটে যাবে। চারপাশে ঘন পাইন বন, কমলালেবুর বাগান আর দূরে ধাপে ধাপে নেমে যাওয়া চা বাগান। চাইলে গ্রামের রাস্তা ধরে হেঁটে ঘুরে নিতে পারেন, স্থানীয় মানুষদের সঙ্গে গল্প করতে পারেন।
এনজেপি বা শিলিগুড়ি থেকে প্রথমে দার্জিলিং বা জোরবাংলো হয়ে ঘাটেইতার যেতে হয়। শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে সরাসরি প্রায় তিন ঘণ্টায় পৌঁছে যাওয়া যায়। দার্জিলিং থেকে মাত্র দেড় ঘণ্টার রাস্তা।
এখানে বড় কোনও হোটেল নেই, আছে কিছু সুন্দর হোমস্টে। স্থানীয় পরিবারের আতিথেয়তা, গরম গরম অর্গানিক খাবার আর কাঠের ঘর থেকে পাহাড় দেখার অনুভূতিটাই আলাদা। পুজোর সময় ভিড় বাড়ে, তাই আগে থেকে হোমস্টে বুক করে যাওয়াই ভালো। এবার পুজোয় দার্জিলিংয়ের ভিড় নয়, বেছে নিন ঘাটেইতারের শান্তিকে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News