৩০ বছর পরেও প্রেম থাকবে অটুট! বাড়ছে 'সিলভার ডিভোর্স', এই ৩ উপায়ে বাঁচান সম্পর্ক

Published : Nov 21, 2026, 08:24 AM IST
silver divorce

সংক্ষিপ্ত

Silver Divorce: যত দিন যাচ্ছে, দম্পতিদের মধ্যে বাড়ছে ‘সিলভার ডিভোর্স’, ‘গ্রে ডিভোর্স’ এবং ‘এম্পটি নেস্ট সিন্ড্রোম’-এর ঘটনা। দীর্ঘ ২৫-৩০ বছর সংসার জীবনের পরে, সন্তান বড় হয়ে যাওয়ার পরে বিচ্ছেদ। তবে বয়স বাড়লেও সম্পর্কে ছেদ পড়বে না, ডিভোর্স এড়াতে কোন ৩ বিষয়ের উপর জোর দেবেন?

Empty Net Syndrome: যত দিন যাচ্ছে, দম্পতিদের মধ্যে বাড়ছে ‘সিলভার ডিভোর্স’, ‘গ্রে ডিভোর্স’ এবং ‘এম্পটি নেস্ট সিন্ড্রোম’-এর ঘটনা। এই প্রতিটা বিষয়ের সংজ্ঞা প্রায় এক — দীর্ঘ ২৫-৩০ বছর সংসার জীবনের পরে, সন্তান বড় হয়ে যাওয়ার পরে বিচ্ছেদ। আসলে দায়-দায়িত্বের মাঝে কখন প্রেম উবে যায়, তা বোঝাও যায় না। ছেলে-মেয়েকে মানুষ করা, তাদের পড়াশোনা, বিয়ে, অফিসের চাপ— এই সব করতে করতেই ২৫ বছর কেটে যায়। যখন দায়িত্ব থেকে মুক্তি মেলে, অবসর সময় কাটানোর সুযোগ আসে, তখনই দেখা যায়, সঙ্গীর প্রতি আর ভালোবাসা নেই। একসঙ্গে থাকার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। তখনই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন বেশিরভাগ দম্পতি। তবে এই বয়সেও কাছাকাছি আসার সুযোগ রয়েছে। মনোবিদরা বলছেন, বয়স বাড়লেও সম্পর্কে ছেদ পড়বে না, যদি এই তিনটি বিষয়ের উপর জোর দেন।

কীভাবে বাঁচাবেন সম্পর্ক?

১. ‘স্বামী-স্ত্রী’ থেকে ‘বন্ধু’ হয়ে উঠুন: এতদিন আপনারা বাবা-মা, দায়িত্ববান স্বামী-স্ত্রী ছিলেন। এবার বন্ধু হওয়ার পালা। এম্পটি নেস্ট সিন্ড্রোম তখনই হয়, যখন সন্তান বাড়ি ছেড়ে চলে যায় আর স্বামী-স্ত্রীর মধ্যে কথা বলার কিছু থাকে না। রোজ ২০ মিনিট ‘কাপল টাইম’ রাখুন, যেখানে সংসার, বাজার, ছেলে-মেয়ের কথা হবে না। শুধু নিজেদের কথা হবে। একসঙ্গে পুরোনো গান শুনুন, বিকেলে পার্কে হাঁটুন, একটা নতুন শখ শুরু করুন। বন্ধুত্ব ফিরলে প্রেমও ফিরবে।

২. একে অপরের ‘স্পেস’কে সম্মান করুন: গ্রে ডিভোর্সের বড় কারণ হল দমবন্ধকর পরিবেশ। অবসরের পর ২৪ ঘণ্টা একসঙ্গে থাকতে থাকতে দমবন্ধ লাগে। তাই নিজস্ব পরিসরকে সম্মান করা জরুরি। দুজনের আলাদা জগৎ থাকুক। আপনি বই পড়ুন, উনি বাগান করুন বা বন্ধুদের সঙ্গে আড্ডা দিন। সারাক্ষণ খুঁত ধরা, অভিযোগ করা, খবরদারি করা বন্ধ করুন। সম্পর্কে একটু দূরত্ব থাকলে গুরুত্ব বাড়ে।

৩. শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা ধরে রাখুন: ৫০ পেরিয়ে গেছে বলে প্রেম শেষ? একদম নয়। ঘনিষ্ঠতা মানে শুধু শারীরিক সম্পর্ক নয়। সকালে উঠে এক কাপ চা এগিয়ে দেওয়া, হাতটা ধরে বসা, অসুস্থ হলে যত্ন নেওয়া— এগুলোই ভালোবাসা। বয়স বাড়লে মানুষ আরও বেশি একাকী বোধ করে। তাই ছোট ছোট স্পর্শ, প্রশংসা, ‘তোমাকে সুন্দর লাগছে’— এই কথাগুলো সম্পর্ককে বাঁচিয়ে রাখে।

মনে রাখবেন, সিলভার ডিভোর্স কোনও সমাধান নয়। ৩০ বছরের সম্পর্ক একটা গাছের মতো, এখন তার ফল খাওয়ার সময়। একটু যত্ন নিলেই এই সম্পর্কই হয়ে উঠবে জীবনের সবচেয়ে বড় শক্তি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গেই লুকিয়ে ডুয়ার্স! এই অফবিট গ্রামে গেলেই জঙ্গল-পাহাড়-লেক একসঙ্গে
Health Trends: সময়ের সঙ্গে সঙ্গে মানুষের স্বাস্থ্য খারাপ হচ্ছে... কীভাবে? কেন?