সাম্প্রতিক সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যায়নি। তবে মার্চ মাসেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর সেটি দেখা যাবে এই দেশ থেকে। মহাজাগতিক এই দৃশ্য দেখা যাবে এই রাজ্য, পশ্চিমবঙ্গ থেকে। তবে সেটি খুব অল্প সময়ের জন্যই দেখা যাবে।
চাঁদের নিজস্ব আলো নেই। তার উপর সূর্যের আলো পড়ে। তারপরই তাঁকে দেখা যায়। পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে চলে এসে সূর্যের আলো চাঁদে পড়ে না। বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের ওপর। তখনই হয় চন্দ্রগ্রহণ। পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের রং লাল হয়। সেই কারণে তাঁকে রক্ত চাঁদ বা ব্লাড মুন বলে।
27
খালি চোখে দেখা যায় চন্দ্রগ্রহণ
সূর্যগ্রহণ খালি চোখে দেখা যায় না। একটি কালো চশমা জাতীয় কিছু চোখে লাগিয়ে দেখতে হয়। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যায় খালি চোখে। চন্দ্রগ্রহণের সময়টাও অনেকটা।
37
কখন ও কোথায় দেখা যাবে?
আগামী ৩ মার্চ পৃথিবীর যে যে দিকে রাত থাকবে সেখান থেকেই দেখা যাবে চন্দ্রগ্রহণ। ভারত থেকেও দেখা যাবে এই দৃশ্য। তবে খুবই অল্প সময়ের মধ্যে।
প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলবে। মহাজাগতিক দৃশ্য দেখা যাবে ৫৮ মিনিট ১৫ সেকেন্ড ধরে।
আমেরিকার পশ্চিমের রাজ্যগুলিতে এই গ্রহণ দেখা যাবে ৩ মার্চ ভোর ৪টে ৪ মিনিট থেকে ৫টা ২ মিনিট পর্যন্ত।
57
ভারতে দেখা যাবে
ভারতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতীয় সময় ৩ মার্চ বিকেল ৪টে ৫৮ মিনিট থেকে। বিকেলে ৫টা ৩২ মিনিট পর্যন্ত এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে। খণ্ডগ্রাস দেখা যাবে রাত ৭টা ৫৩ মিনিট পর্য্ন্ত।
67
বাংলা থেকে দেখা যাবে না
এবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলা থেকে দেখা যাবে না। কারণ যে সময় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যে সময় হবে সেই সময় বাংলার আকাশে সন্ধ্যে নামে না। কলকাতায় ওই দিন সূর্যাস্ত হবে ৫টা ৩৪ মিনিটে। তারপরই চাঁদ উঠবে আকাশে।
77
লাল চাঁদ হয় কেন?
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ পুরোপুরি কালো কিন্তু হয় না। বদলে লাল হয়ে ওঠে। পৃথিবীর বায়ুমণ্ডল যখন সূর্যের আলো গ্রহণ করে (তার মধ্যে দিয়ে যখন সেই রশ্মি প্রতিসরিত হয়), তখন সূর্যরশ্মির লাল অংশ কম পরিমাণে প্রতিসরিত হয় এবং তা চাঁদের উপরে গিয়ে পড়ে। অন্য দিকে, সূর্যরশ্মির নীল অংশটি চার দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তাই চাঁদকে গ্রহণের সময়ে গাঢ় কালচে লাল দেখা যায়। কিন্তু কখনও কালো দেখায় না।