Travel Tips: পাইনবনের মাঝে ‘ড্রিম ইকো ভিলেজ’, পুজোয় ঘুরে আসুন পর্যটকদের নতুন ডেস্টিনেশন ডাবলিং থেকে

Published : Oct 19, 2026, 12:44 PM IST
North Bengal Tourism

সংক্ষিপ্ত

Travel Tips: শারদোৎসবের মরশুমে পর্যটকদের স্বাগত জানাতে এখন পুরোপুরি প্রস্তুত এই পাহাড়ি গ্রাম। ডাবলিংয়ে পা রাখার পর থেকেই চোখে পড়বে সারি সারি পাইন গাছ। চারপাশে পাহাড়, সবুজ আর মেঘের মাখামাখি শহরের ব্যস্ততা থেকে একেবারে আলাদা এক পরিবেশ।

Travel Tips: পুজোর ছুটিতে দার্জিলিং-কালিম্পংয়ের চেনা ভিড় এড়িয়ে একটু নিরিবিলি পাহাড়ের স্বাদ নিতে চাইছেন? তাহলে এবারের গন্তব্য হতে পারে কালিম্পংয়ের ডাবলিং। পাইনবনে ঘেরা ছোট্ট এই পাহাড়ি জনপদে তৈরি হয়েছে ‘ড্রিম ইকো ভিলেজ’। পাহাড়ি সৌন্দর্য, গ্লাস ওয়াক আর প্রকৃতির শান্ত পরিবেশ পুজোর ছুটিতে পর্যটকদের নতুন ঠিকানা হয়ে উঠতে প্রস্তুত ডাবলিং।

পুজোয় ঘুরে আসুন ডাবলিং, রইল ভ্রমণের হালহকিত:- 

পুজোর ছুটিতে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করছেন? কিন্তু দার্জিলিং, কালিম্পংয়ের চেনা ভিড় থেকে একটু দূরে থাকতে চান? তাহলে এবারের পুজোয় আপনার গন্তব্য হতে পারে কালিম্পংয়ের ডাবলিং। পাইনবনে ঘেরা ছোট্ট এই পাহাড়ি জনপদে তৈরি হয়েছে ‘ড্রিম ইকো ভিলেজ’। জোর ছুটিতে পাহাড়ের টানে বেরিয়ে পড়তে চান? চেনা পর্যটনকেন্দ্রের ভিড় এড়িয়ে যদি কয়েকটা দিন প্রকৃতির একেবারে কাছাকাছি কাটাতে চান, তাহলে ঘুরে আসতে পারেন কালিম্পং জেলার ডাবলিং থেকে। পাইনবনে ঘেরা ছোট্ট এই পাহাড়ি জনপদে প্রকৃতির কোলে তৈরি হয়েছে ‘ড্রিম ইকো ভিলেজ’।

শারদোৎসবের মরশুমে পর্যটকদের স্বাগত জানাতে এখন পুরোপুরি প্রস্তুত এই পাহাড়ি গ্রাম। ডাবলিংয়ে পা রাখার পর থেকেই চোখে পড়বে সারি সারি পাইন গাছ। চারপাশে পাহাড়, সবুজ আর মেঘের মাখামাখি শহরের ব্যস্ততা থেকে একেবারে আলাদা এক পরিবেশ। প্রকৃতিপ্রেমীদের জন্য তাই এই জায়গা হতে পারে একেবারে অন্যরকম অভিজ্ঞতা। গ্রামের পথে কিছুটা এগোলেই পাহাড়ের পাথরে খোদাই করা বুদ্ধের প্রতিকৃতি। পাহাড়ি পরিবেশের সঙ্গে এই শিল্পকর্ম যেন আরও বাড়িয়ে দিয়েছে ডাবলিংয়ের সৌন্দর্য। একদিকে প্রকৃতি, অন্যদিকে পাহাড়ের গায়ে শিল্পের ছোঁয়া ডাবলিংয়ে এসে পর্যটকদের নজর কাড়বে দুটিই। শুধু প্রকৃতি আর অ্যাডভেঞ্চার নয়, পর্যটকদের জন্য রয়েছে স্থানীয় খাবারের ব্যবস্থাও।

ডাবলিং গ্রামে প্রবেশের জন্য রাখা হয়েছে ৫০ টাকা প্রবেশমূল্য। ফলে পকেটের উপর খুব বেশি চাপ না দিয়েই উপভোগ করা যাবে এই পাহাড়ি গন্তব্য। ডাস্টবিন, প্লাস্টিক বর্জ্য ফেলার ব্যবস্থা, পরিষ্কার পরিবেশ আর পরিবেশ রক্ষাতেও বিশেষ নজর দেওয়া হয়েছে। গোটা এলাকাকে রাখা হয়েছে প্লাস্টিক-মুক্ত। সঙ্গে করে নিয়ে যাওয়া প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে তবেই প্রবেশ করতে হবে গ্রামে। পর্যটনের সঙ্গে পরিবেশ সংরক্ষণ ডাবলিংয়ে সেই বার্তাটাও স্পষ্ট। পাহাড়ের কোলে শান্ত পরিবেশ, চারপাশে পাইনবন, তার সঙ্গে গ্লাস ওয়াকের রোমাঞ্চ সব মিলিয়ে এবারের পুজোয় ভিড়ভাট্টার বাইরে নতুন কিছু খুঁজতে চাইলে ডাবলিং হতে পারে আপনার ‘ড্রিম ডেস্টিনেশন’।

প্রকৃতির এই নতুন ঠিকানাই এবার অপেক্ষায় পর্যটকদের জন্য। চেনা পাহাড়ের বাইরে নতুন কোনও ঠিকানা খুঁজছেন? তাহলে পুজোর ছুটিতে একবার ঘুরে আসতেই পারেন ডাবলিংয়ের ‘ড্রিম ইকো ভিলেজ’ থেকে। পাইনবনের শান্তি, পাহাড়ের সৌন্দর্য আর গ্লাস ওয়াকের রোমাঞ্চ সব মিলিয়ে শারদোৎসবে পর্যটকদের নতুন অভিজ্ঞতা দিতে প্রস্তুত কালিম্পংয়ের এই ছোট্ট পাহাড়ি জনপদ। ডাবলিং পাহাড়ের ভিড়ের বাইরে, প্রকৃতির আরও একটু কাছে যাওয়ার নতুন ঠিকানা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

উৎসবের মাঝে আচমকা বুকে ব্যথা ও শ্বাসকষ্ট! হার্ট অ্যাটাক হলে কী করবেন, কী করবেন না?
পুজোর সকালে পিরিয়ড? ব্যথা-ক্লান্তি কাটিয়ে ঠাকুর দেখার ৫টি সহজ টোটকা