Body Temperature Facts: সাধারণত একই ঘরে পুরুষ ও নারী থাকলে নারীরা বেশি শীত অনুভব করার কথা বলেন। পুরুষদের কাছে যে তাপমাত্রা স্বাভাবিক মনে হয়, নারীরা সেই তাপমাত্রায় বেশি শীত অনুভব করেন। এর কারণ কী?
আমাদের শরীরে তাপ উৎপন্ন করতে পেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা হাঁটার সময়, ব্যায়াম করার সময় শুধু নয়, বিশ্রামের সময়ও পেশি কিছু তাপ উৎপন্ন করে। সাধারণত পুরুষদের তুলনায় নারীদের পেশির পরিমাণ ও ওজন কম থাকে। ফলে তাদের শরীর যে মোট তাপ উৎপন্ন করে, তা তুলনামূলক কম হতে পারে। এই কারণেই ঠান্ডা আবহাওয়ায় নারীরা দ্রুত শীত অনুভব করেন।
24
হরমোনের প্রভাব
নারীদের শরীরে থাকা ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে মূল ভূমিকা রাখে। বিশেষত ঋতুচক্রের সময় এই হরমোনের মাত্রা পরিবর্তিত হয়। প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে শরীরের তাপমাত্রায় পরিবর্তন আসতে পারে। এছাড়া ইস্ট্রোজেন রক্তনালির উপর প্রভাব ফেলে। বিশেষ করে হাত ও পায়ের রক্তনালি সংকুচিত হলে সেখানে রক্ত চলাচল কমে যায়। এতে হাত ও পা ঠান্ডা লাগে। এই কারণে নারীরা বেশি শীত অনুভব করতে পারেন।
34
বিপাকীয় হার কম হওয়া
আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি খাবার থেকে পাওয়ার প্রক্রিয়াকে বিপাক (মেটাবলিজম) বলা হয়। এই প্রক্রিয়ায় শরীরে প্রয়োজনীয় শক্তির পাশাপাশি তাপও উৎপন্ন হয়। সাধারণত পুরুষদের পেশির পরিমাণ বেশি থাকায় বিশ্রামের সময়ও শক্তির ব্যবহার বেশি হয়। নারীদের ক্ষেত্রে এই শক্তির ব্যবহার কিছুটা কম হতে পারে। ফলে বিশ্রামের সময় তাদের শরীরে উৎপন্ন হওয়া তাপও কম হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণেই একই তাপমাত্রায় থাকলেও নারীদের বেশি শীত করতে পারে।
শরীরে তাপ উৎপন্ন হওয়ার জন্য থাইরয়েড হরমোনও খুব জরুরি। এটি বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে। থাইরয়েড গ্রন্থি কম কাজ করলে বিপাকীয় হার ধীর হয়ে যায়। এর ফলে শরীরে তাপ উৎপাদন কমে গিয়ে বেশি শীত লাগতে পারে। নারীদের মধ্যে থাইরয়েডের সমস্যা পুরুষদের তুলনায় বেশি দেখা যায়। তাই বারবার শীত লাগা, ক্লান্তি, ওজন বাড়ার মতো লক্ষণ থাকলে অবহেলা করা উচিত নয়। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে থাইরয়েড পরীক্ষা করাতে হবে।