
Lifestyle Tips: প্রতি বর্ষার পরই এক সমস্যা, জানালা বা বারান্দার লোহার গ্রিলে লালচে মরচে। দেখতে খারাপ লাগে, আর ফেলে রাখলে গ্রিল নষ্টও হয়ে যায়। কিন্তু এর জন্য মিস্ত্রি ডাকার বা দামি রঙ করার কোনও দরকার নেই। রান্নাঘরে থাকা ২-৩টি জিনিস দিয়েই আপনি নিজেই ম্যাজিকের মতো মরচে তুলে ফেলতে পারেন।
এটা সবচেয়ে সহজ উপায়। প্রথমে গ্রিলের মরচে ধরা জায়গায় সাদা ভিনিগার স্প্রে করে দিন বা কাপড় দিয়ে লাগিয়ে দিন। ১০ মিনিট ভিজতে দিন। এরপর ওর ওপর বেকিং সোডা ছড়িয়ে দিন। দেখবেন ফেনা উঠছে। এবার একটা পুরনো টুথব্রাশ বা তারের জালি দিয়ে হালকা ঘষুন। মরচে উঠে যাবে। শেষে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।
২. লেবু আর লবণের টোটকা
যদি ভিনিগার না থাকে, লেবু দিয়েই কাজ হবে। একটি লেবু কেটে তার ওপর অনেকটা লবণ লাগান। এবার সেই লেবু দিয়ে মরচে ধরা জায়গায় ভালো করে ঘষুন। লেবুর অ্যাসিড আর লবণের ঘষায় মরচে নরম হয়ে উঠে আসবে। ছোট গ্রিল বা কম মরচের জন্য এটা দারুণ কাজ করে।
৩. কোলা বা WD-40 ট্রিক
অনেকেই জানেন না, ঠান্ডা পানীয় কোলাতেও ফসফরিক অ্যাসিড থাকে যা মরচে গলিয়ে দেয়। মরচে ধরা জায়গায় একটু কোলা ঢেলে ১৫ মিনিট রেখে ঘষে দেখুন। আর বাড়িতে WD-40 স্প্রে থাকলে তো কথাই নেই, স্প্রে করে ৫ মিনিট পর কাপড় দিয়ে মুছলেই গ্রিল চকচকে।
মরচে তোলার পর এই কাজটা ভুলবেন না
শুধু মরচে তুললেই হবে না, আবার যাতে না ধরে তার ব্যবস্থা করতে হবে। পরিষ্কারের পর জায়গাটা একদম শুকিয়ে নিয়ে সেখানে একটু নারকেল তেল বা অ্যান্টি-রাস্ট প্রাইমার লাগিয়ে দিন। তারপর ওপর দিয়ে রঙ করে দিলে আর ২-৩ বছরেও মরচে ধরবে না।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News