ফের নয়া ট্রেন্ড টুইটারে, হ্যাশট্যাগ দিয়ে ছবি পোস্ট রিয়েল লাইফ জুটিদের

Published : Feb 14, 2022, 05:55 PM ISTUpdated : Feb 14, 2022, 05:59 PM IST
ফের নয়া ট্রেন্ড টুইটারে, হ্যাশট্যাগ দিয়ে ছবি পোস্ট রিয়েল লাইফ জুটিদের

সংক্ষিপ্ত

একগুচ্ছ রিয়েল লাইফ (Real Life) জুটি শেয়ার করল তাদের ভালোবাসার কথা। ভ্যালেন্টাইন্স ডে-র কিছুদিন আগে থেকে টুইটার ভরে উঠেছে রিয়েল লাইফ জুটির ছবিতে। ছবি শেয়ার করে লিখলেন, হ্যাশট্যাগ We Meet On Twitter।

সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব (Friendship)। তারপর প্রেম (Love)। এমন সোশ্যাল মিডিয়ায়র দৌলতে প্রেমে পড়েছেন অনেকেই। সেই প্রেম কখনও পরিণতি পেয়েছে কখনওবা মাঝ পথে হয়েছে ব্রেকআপ (Breakup)। সোশ্যাল মিডিয়ায় রোজ হাজারও সম্পর্ক গড়ে আবার হাজারও ভাঙে। আজ ভ্যালেন্টাইন্স ডে-তে (Valentine’s Day) প্রকাশ্যে এল এমন একগুচ্ছ প্রেম কাহিনি। নয়া ট্রেন্ড নজর কাড়ল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। হ্যাশট্যাগ We Meet On Twitter ট্রেন্ড নজড় কাড়ল সকলের। 

একগুচ্ছ রিয়েল লাইফ (Real Life) জুটি শেয়ার করল তাদের ভালোবাসার কথা। ভ্যালেন্টাইন্স ডে-র কিছুদিন আগে থেকে টুইটার ভরে উঠেছে রিয়েল লাইফ জুটির ছবিতে। টুইটারে (Twitter) প্রথম আলাপ। তারপর বন্ধুত্ব। সেই বন্ধুত্ব থেকে প্রেম। শেষ বিয়ে। কয়েকজনের আবার বিয়ে এখনও হয়নি। এমন একাধিক জুটি তাদের ছবি শেয়ার করে লিখলেন, হ্যাশট্যাগ We Meet On Twitter। এই তালিকায় শুধু যে প্রেমিক প্রেমিকা আছে এমন নয়, সঙ্গে মিলেছে বন্ধুদের গ্রুপেরও ছবি। তবে, এই ট্যাগ নতুন নয়। ২০২০ থেকে চলছে এই হ্যাশট্যাগ We Meet On Twitter। কিন্তু, গবেষণা বলছে বর্তমানে হ্যাশট্যাগ We Meet On Twitter-র ব্যবহার বেশি দেখা যাচ্ছে। 

মাঝে মধ্যে হ্যাশট্যাগের ট্রেন্ড দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। হ্যাশট্যাগ একটি চিহ্ন। কোনও শব্দ লেখার আগে তা ব্যবহার করে নেট দুনিয়ায় সদস্যরা। এই হ্যাশট্যাগ ব্যবহার একটি সুবিধা আছে। হ্যাশট্যাগ দিয়ে কোনও শব্দ লিখলে, তা সেই সোশ্যাল মিডিয়ায় এর আগে কতবার ব্যবহার হয়েছে তা জানা যায়। # দিয়ে কোনও শব্দ লিখলে সেটি নীল বর্ণ ধারণ করে। অর্থাৎ লিঙ্কে পরিণত হয়। পরবর্তীতে এই হ্যাশট্যাগ ব্যবহার করে সেই শব্দ লিখলে আগের গুলো দেখা যায়। 

এর আগে সোশ্যাল মিডিয়ায় বহুহার হ্যাশট্যাগ (#) ট্রেন্ড উঠেছে। বলিউড স্টার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই ট্রেন্ড উঠেছিল। তার মৃত্যুর প্রতিবাদ করতে #JusticForSushantShingRajput ট্রেন্ড দেখা গিয়েছিল। সে সময় যারা অভিনেতার মৃত্যুর জন্য ন্যায় বিচার চেয়েছিলেন, তারা এই হ্যাশট্যাগ ব্যবহার করে টুইট করতেন। তার আগেও #Metoo ট্রেন্ড সকলের নজড় কেড়েছিল। বলিপাড়ার (Bollywood) বিরুদ্ধে উঠেছিল এই ট্রেন্ড। সে সময় বলিউডে চলা কিছু অন্যায়ের বিরুদ্ধে অনেক তারাকার গলা মিলিয়েছিলেন। #Metoo দিয়ে সকলে জানাতেন তাদের সঙ্গে হওয়া অন্যায়ের কথা। 

আরও পড়ুন: দাম দিয়ে কিনবেন কেন, ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ঘরে তৈরি এই ফেস প্যাকগুলি

আরও পড়ুন: বাড়ছে সেক্স চ্যাটের প্রবণতা, এই কয়টি বিষয় নিশ্চিত হয়ে তবেই আবেগে গা ভাসাবেন

আরও পড়ুন: ভ্যালেন্টাইন ডে-তে কীভাবে নজর কাড়বেন সঙ্গীর, গর্জিয়াস লুকস পেতে ট্রাই করুন
 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

চায়ের আড্ডা জমে উঠুক সুজির টোস্ট, জেনে নিন কীভাবে বানাবেন ডিম ছাড়া সুজির টোস্ট
প্রপোজ ডে: এই বিশেষ দিনে প্রেমিকাকে দিন এই ৭টি বাজেট-ফ্রেন্ডলি উপহার