
শীতকাল হোক বা গরমকাল। সারাবছরই চাই ত্বকের বাড়তি যত্ন । একদিকে ফেব্রুয়ারী মাস একের পর এক বিয়েবাড়ি, অনুষ্ঠান লেগেই রয়েছে। এর মধ্যে সকলের মধ্যমণি হয়ে ওঠার জন্য চাই স্পেশ্যাল কেয়ার। জমকালো পোশাক পরলেই সকলের নজরকাড়া যায় না। তার জন্য শরীরেরও যত্নের প্রয়োজন হয়। শীতের শেষ এবং গরমের শুরুতে ত্বকের নানা সমস্যা দেখা দিতে শুরু করে। শীতকালের মতো এই সময়টাতেও ত্বকে টান ধরতে শুরু করেছে নতুন করে। তার পাশাপাশি বিভিন্ন ময়েশ্চারাইজার, বডি অয়েলেরও কদর বেড়েছে। ঠাকুমা-দিদিমাদের আমলে এতকিছু বায়নাক্কা ছিল না। খাটি সর্ষের তেলেই ত্বক থেকে শুরু করে চুল , সারা শরীরের পরিচর্যা করতেন। কিন্তি এখন সময় বদলেছে। এখনকার দিনে সর্ষের তেলের বদলে জায়গা করে নিয়েছে বাজারচলতি বিভিন্ন তেল। কিন্তু সেই বিভিন্ন তেলের মধ্যেই জায়গা করে নিয়েছে অলিভ অয়েল। রূপচর্চাতেও এই অলিভ অয়েলের বহুল প্রচলন রয়েছে। যা ম্যাজিকের মতোন কাজ করে। তাহলে জেনে নেওয়া যাক অলিভ অয়েলের একগুচ্ছ গুনাগুণ।
আরও পড়ুন-যিনিই শিব-তিনিই কি শঙ্কর, না নাম মাহাত্ম্যে রয়েছে অন্য কোনও ধাঁধা...
সৌন্দর্য ফিরিয়ে আনতে
স্নান করতে যাবার আগে অলিভ অয়েল দিয়ে সারা বডি ম্যাসাজ করে কিছুক্ষণ রেখে স্নান করতে যেতেন কমবেশি প্রত্যেকেই। রুক্ষ ত্বকের জন্য অলিভ অয়েল ভীষণ উপকারী। অলিভ অয়েলের সঙ্গে বেসন, টকদই, লেবুর রস মিশিয়ে প্যাক বানিয়ে সারা গায়ে মাখলে ত্বকের প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফিরে আসবে
চুলের পরিচর্যায়
অলিভ অয়েল নিয়মিতভাবে মাথায় ব্যবহার করলে খুসকি, চুল পড়ার মতো শীতকালীন সমস্যা থেকে অনায়াসেই মুক্তি পাওয়া যায়। শ্যাম্পু করার কিছুক্ষণ আগে বা আগের দিন অলিভ অয়েল গরম করে ভাল করে সারা মাথায় ম্য়াসাজ করুন। তারপর কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে ফেলুন। এতে চুলের উজ্জ্বলতা ফিরে আসবে।
আরও পড়ুন-করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০০০, ক্রমশ বাড়ছে মৃত্যু মিছিল...
শুষ্ক ত্বকের যত্নে
আবহাওয়া পরিবর্তনের সময় প্রত্যেকেরই ত্বক শুষ্ক হয়ে যায়। এছাড়াও ত্বক থেকে ছাল ওঠা এটা একটি বড় সমস্যা। এই সমস্যায় অনেকেই ভুগে থাকেন। বিশেষত, কোনও পার্টিতে যাবার সময়ও এই সমস্যা বাধা হয়ে দাঁড়ায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে ভীষণ কার্যকরী অলিভ অয়েল। হাতে কয়েক ফোঁটা অলিভ অয়েল নিয়ে সারা মুখে ঘষে নিন। তারপর কিছুক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপর দেখবেন ত্বকের আলগা চামড়াগুলো এমনিতেই উঠে গেছে। এরপর মেক আপ করে নিন।
আরও পড়ুন-ব্লাড সুগার নিয়ন্ত্রণে রেখে ভুঁড়ি কমাতে সাহায্য় করে করোলা...
ঠোঁটের যত্নে
ঠোঁট ফাটা একটি বড় সমস্যা। শুষ্ক ঠোঁটের কারণেই ঠোঁট ফাটে। কয়েক ফোঁটা অলিভ অয়েল নিয়ে ভাল করে ঠোঁটে মেখে নিন। যা বাজারচলতি লিপবামের থেকে অনেক বেশি কার্যকরী। তাই আর দেরী না করে আজ থেকেই অলিভ অয়েল লাগানো শুরু করুন। আর ঘরোয়া এই তেল দিয়েই নিজেকে সুন্দর করে তুলুন।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News